ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠকে আলোচনায় বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠক হয়েছে। এতে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। গত বুধবার (৫ মার্চ) যুক্তরাজ্যের সেভেনকসের চেভেনিং হাউজে হওয়া ওই বৈঠকে ইউক্রেন ও বাংলাদেশ ইস্যুও উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এস জয়শঙ্কর জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর।

জয়শঙ্কর পোস্টে লিখেছেন, ‘আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ এবং কমনওয়েলথসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে আলোকপাত করেছি।’ তিনি এ-ও লিখেছেন, ‘একটি অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত-যুক্তরাজ্য সম্পর্ক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখছে।’

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন নীতিতে পরিবর্তন এনেছে। এরপর থেকে যুদ্ধ এবং এটি নিয়ে ইউরোপীয় কৌশল ও সম্ভাব্য শান্তি চুক্তির অগ্রভাগে রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।

গত বছরের আগস্টে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যের কাছে আশ্রয় চেয়েছিলেন বলে শোনা গিয়েছিল। যদিও যুক্তরাজ্য বলেছিল, এমন পরিস্থিতিতে আশ্রয় দেওয়া কোনো আইনি বিধান তাদের নেই।

শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য। তিনি সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) দায়িত্বেও ছিলেন। তবে সমালোচনার মুখে গেল জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম আসে। এরপর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল।

এস জয়শঙ্কর বৈঠকের ব্যাপারে বলেছেন, ‘আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য চুক্তি, শিক্ষা, প্রযুক্তি, গতিশীলতা এবং দুই দেশের জনগণের বিনিময়ের ওপর আলোকপাত করেছি। যাতে করে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়া যায়।’

জয়শঙ্কর ৪ ও ৫ মার্চের কিছু সময় চেভেনিং হাউজে ছিলেন। এটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৪ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

২০ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১ দিন আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১ দিন আগে