যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেপ্টেম্বরে সংসদ নির্বাচন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন সরকারের অধীনে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সোমবার (২৮ জুলাই) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সরাসরি নিয়োগ দেবেন। আর বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চ কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানান, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাঘিম সম্প্রতি এরেম নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনগুলোতে ভোট প্রদান করবে।

এর আগে, গত মার্চে শারাআ একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন, যাতে একটি ‘জনগণের কমিটি’ গঠনের কথা বলা হয়। পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত এটিই অস্থায়ী সংসদ হিসেবে কাজ করবে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

সিরিয়ায় এমন সময় নির্বাচনের ঘোষণা এল, যখন দেশজুড়ে নতুন সরকার নিয়ে মতবিরোধ বাড়ছে। চলতি মাসের শুরুতে সুয়েদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ নিহত হন। এটি দেশটির যুদ্ধোত্তর উত্তরণ প্রক্রিয়াকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে নিহত আরও দুজনের পরিচয় প্রকাশ

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু

নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। অগ্নিকাণ্ডে তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬০) মারা গেছেন।

২০ ঘণ্টা আগে

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

১ দিন আগে

বিহারে স্কুলের খাবারে লবণের বদলে ডিটারজেন্ট, হাসপাতালে ৩৬ শিক্ষার্থী

ঘটনাটি নালন্দার নূরসরাই থানার আওতাধীন পারাসি এলাকার একটি মাধ্যমিক স্কুলে। অসুস্থ শিক্ষার্থীদের বিহারশরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা এখন স্থিতিশীল।

১ দিন আগে