ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় সামরিক অভিযান থামায়নি ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটির রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস—যিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত—ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে রাফাহ ব্রিগেডের দায়িত্বে থাকা নায়েল আবু ওবেইদ (‘আবু আতিয়া’) নিহত হলে তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।

এদিকে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইলসহ বেশ কয়েকজন যোদ্ধাকে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়। তবে হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটির মতে, চিকিৎসাকেন্দ্রে এই হামলার ঘটনা আড়াল করতেই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানানোর মিথ্যা দাবি তুলছে দখলদার বাহিনী। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের চিকিৎসাকেন্দ্র সম্পূর্ণ সুরক্ষিত।

চলমান লঙ্ঘন বন্ধে মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad