স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলে ট্রাম্পের স্বাক্ষর

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত কর ও ব্যয় ছাঁটাই সংক্রান্ত বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেছেন। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হলো।

শুক্রবার (৪ জুলাই) ট্রাম্প আলোচিত আইনটিতে স্বাক্ষর করেন। বলা হচ্ছে, এর মাধ্যমে ট্রাম্প দেশটির স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখলেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসের অনুষ্ঠানে বিলটি পাসে সহায়তা করেছেন, এমন বেশ কিছু রিপাবলিকান আইনপ্রণেতা অংশ নেন। ট্রাম্প বিলটিতে সই করার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান।

যদিও বিলটির পক্ষে রিপাবলিকান সব নেতার সমর্থন ছিল না। তবুও প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেস বিলটি পাস করলেন।

বিলে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘আমরা এই এক বিলেই সবকিছুকে রেখেছি।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিল পাস হওয়ার দিনটিকে আমেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই), কংগ্রেস ‘বিগ বিউটিফুল বিল’ পাস করে। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২১৮-২১৪ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়ে। পরে এতে সই করেন স্পিকার মাইক জনসন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে মেটা

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর একই দিনে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।

১৩ ঘণ্টা আগে

আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে: জাতিসংঘ

বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

মার্কিন রণতরীতে মানসিক চাপে নাবিকদের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের

১ দিন আগে