প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন থাইল্যান্ডের পেতংতার্ন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২: ৫৬
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

প্রধানমন্ত্রীত্ব হারানোর মাত্র তিনদিনের মাথায় থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এবার তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংককের গভর্নমেন্ট হাউসে শপথ গ্রহণ অনুষ্ঠানে পেতংতার্নসহ নতুন মন্ত্রিসভার ১৪ সদস্য অংশ নিয়ে নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।

এদিকে থাইল্যান্ডে নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফুমথাম ওয়েচাইয়াচাইকে। থাই রাজার কাছে শপথ নেওযার পর ফুমথাম একই দিনে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। পরে তিনি সংবাদ সম্মেলন করেন।

ফুমথাম এমন এক সময় দায়িত্ব নিলেন, যখন দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সীমান্ত বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ফোন করেন। পরে তাদের সেই ফোনালাপ ফাঁস হলে প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্নের পদত্যাগের জোর দাবি ওঠে। তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় ব্যাংককে।

১ জুলাই থেকে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে ১৫ দিনের সময় দেন সাংবিধানিক আদালত। পরে গত মঙ্গলবার পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করেন আদালত। নৈতিকতা লঙ্ঘনের তদন্ত চলমান থাকায় তাঁকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়।

গত বুধবার, পরিবহনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফুমথামকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১১ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১২ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৩ ঘণ্টা আগে