পশ্চিম তীরে ইসরায়েলি বসতি ‘সম্পূর্ণ অবৈধ’, ঐকমত্যে ইইউ

ডেস্ক, রাজনীতি ডটকম
কুসরা গ্রামে এক ফিলিস্তিনির বাড়ির সামনে ইহুদি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনারা (বাঁয়ে) এবং দূর থেকে অবরুদ্ধ বাড়িগুলোর দিকে তাকিয়ে আছেন দুই ফিলিস্তিনি (ডানে)। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতিগুলো আন্তর্জাতিক আইনে ‘সম্পূর্ণ অবৈধ’ বলে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব সদস্য রাষ্ট্র। ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কাল্লাস এ কথা জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ব্রিটেন ও আরও ১১টি দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞার সমর্থন ঘোষণার পর কায়া কাল্লাস এ কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কায়া কাল্লাস বলেন, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের বসতি সম্প্রসারণ কার্যকর দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা হিসেবে ইইউর অবস্থান অব্যাহত রয়েছে।

কাল্লাস জানান, নিরাপদ ও স্বীকৃত সীমান্তের মধ্যে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাসকারী দুটি রাষ্ট্রের ভিত্তিতে একটি সার্বিক, ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইইউ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্প্রতি পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যসহ ১২টি দেশ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনিসে হামলার ঘটনায় মামলা করবেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগে স্থানীয় থানায় মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

১ দিন আগে

সৌদি জ্বালানি স্থাপনা ও শহরে হুতিদের হামলায় আহত ৭০, বাড়ল তেলের দাম

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুরকি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘এই সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করতে জোট প্রয়োজনীয় সব ধরনের অভিযান পরিচালনার ব্যবস্থা নেবে এবং তাদের বৈরী কর্মকাণ্ডের দৃঢ়ভাবে মোকাবিলা করবে।’

১ দিন আগে

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টরপন্থি এএফডির জয় কি ইউরোপের জন্য সতর্কবার্তা?

জার্মানির মতো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিতেও যদি মূলধারার একটি ঐতিহ্যবাহী দল মাত্র কয়েক বছরের ব্যবধানে অর্ধেকের বেশি ভোট হারায় এবং কট্টর ডানপন্থি দল প্রায় অর্ধেক ভোট পায়, তাহলে ইউরোপের অন্যান্য সরকারের জন্য এর বার্তা স্পষ্ট।

১ দিন আগে

রাশিয়ায় ভয়াবহ তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৬

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থানকালে আকস্মিক এই তুষারধসের ঘটনাটি ঘটে।

১ দিন আগে
Advertisement