ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানুষবিহীন সাবমেরিন (আন্ডারওয়াটার ড্রোন) আটকের দাবি করেছে ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ওয়াশিংটন দাবিটিকে খণ্ডন করে জানিয়েছে, এটি একটি পুরোনো মডেলের সমুদ্র-জরিপকারী ড্রোন, যা যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়েছিল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরজিসির বরাত দিয়ে জানায়, মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীর প্রবেশমুখে পরিচালনা করা এক গোয়েন্দা অভিযানে মার্কিন নৌবাহিনীর ড্রোনটি জব্দ করা হয়। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালে মার্কিন বহরে যুক্ত হওয়া এই ড্রোনটি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। দ্রুতই জব্দকৃত ড্রোনটির ছবি প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চালকবিহীন এই ডুবোজাহাজের প্রধান কাজের মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশের তথ্য সংগ্রহ, নজরদারি, সি-ম্যাপ তৈরি, মাইন শনাক্তকরণ এবং পানির নিচের ক্যাবল ও পাইপলাইন পরিদর্শন করা।
তবে ইরানের এ দাবি নাকচ করে আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানান, একদিনেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যে জরিপ চালানোর সময় তাদের একটি আন্ডারওয়াটার ড্রোন বিকল হয়ে পড়েছিল।
ওই কর্মকর্তা দাবি করেন, এটি কোনো সংবেদনশীল তথ্য সংগ্রহ করছিল না এবং এতে কোনো রাডার সরঞ্জামও ছিল না। এটি কেবল একটি সাধারণ জরিপকাজে নিয়োজিত পুরোনো মডেলের ড্রোন।

জার্মানির মতো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতিতেও যদি মূলধারার একটি ঐতিহ্যবাহী দল মাত্র কয়েক বছরের ব্যবধানে অর্ধেকের বেশি ভোট হারায় এবং কট্টর ডানপন্থি দল প্রায় অর্ধেক ভোট পায়, তাহলে ইউরোপের অন্যান্য সরকারের জন্য এর বার্তা স্পষ্ট।
১ দিন আগে
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থানকালে আকস্মিক এই তুষারধসের ঘটনাটি ঘটে।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই বিজয়ের ফলে দেশের জ্বালানি পাম্পগুলোতে তেলের দাম অত্যন্ত দ্রুতগতিতে কমতে শুরু করবে। একই সঙ্গে তিনি পুনরুল্লেখ করেন, ইরানকে কোনো অবস্থাতেই ‘পারমাণবিক অস্ত্র’ অর্জন করতে দেওয়া হবে না।
১ দিন আগে
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।
২ দিন আগে