রাশিয়ায় ভয়াবহ তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৬

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দুর্গম মিজিরগি পর্বতে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। ৩৩ জনের একটি পর্বতারোহী দলের ওপর নেমে আসা এই বিপর্যয়ে আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন এবং এখনো ছয় পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থানকালে আকস্মিক এই তুষারধসের ঘটনাটি ঘটে।

বিপর্যয়ের পর সোমবার সকাল পর্যন্ত ১০ জন পর্বতারোহী অলৌকিকভাবে নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হলেও বাকিদের উদ্ধারে তীব্র চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় এবং নতুন করে তুষারধসের ঝুঁকি থাকায় ৫০ জনেরও বেশি উদ্ধারকর্মীর প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। উত্তর ককেশাসের অন্যতম কঠিন শৃঙ্গ মিজিরগিতে হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজের বাইরে নতুন ‘নিষিদ্ধ অঞ্চল’ ঘোষণা করবে ইরান

ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস

১ দিন আগে

জার্মানির স্যাক্সনি-আনহাল্টে এএফডির ঐতিহাসিক জয়, মের্ৎসের দলে ধাক্কা

চূড়ান্ত ফলে ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রাজ্য পার্লামেন্ট নির্বাচনে প্রথম হয়েছে এএফডি। বিপরীতে মের্ৎসের সিডিইউ পেয়েছে মাত্র ১৭ দশমিক ২ শতাংশ ভোট। এ ভোটকে সিডিইউয়ের জন্যও বড় ধাক্কা মনে করা হচ্ছে।

১ দিন আগে

মালয়েশিয়ায় পাসপোর্ট-ভিসাহীনদেরও আইনিভাবে দেশে ফেরার সুযোগ

তরিকুল ইসলাম বলেন, অনিয়মিত বা নথিবিহীন বিদেশি অভিবাসীদের জন্য বর্তমানে ‘মাইগ্র্যান্ট রিপেট্রিয়েশন প্রোগ্রাম ২’ (বিআরএম২.০) নামে মালয়েশিয়ার সরকারের মাইগ্রেশন বিভাগের একটি বিশেষ কর্মসূচি চালু রয়েছে। এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা নথিবিহীন বিদেশি নাগরিক বা কর্মীরা আইনসম্মতভা

১ দিন আগে

পুতিন-জেলেনস্কির মাঝে ফের ট্রাম্প প্রশাসন, মিলবে কি যুদ্ধবিরতি?

মার্কিন এই কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও মস্কো এখনো যুদ্ধের মূল কারণ হিসেবে যে বিষয়গুলো তুলে ধরে আসছে, সেগুলোর ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। রাশিয়া ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে নিজেদের দাবি, ইউক্রেনের সামরিক ও কৌশলগত অবস্থান এবং দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর অব

১ দিন আগে
Advertisement