মোস্তাফিজের খেলা হচ্ছে না আইপিএলে

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণ দেখিয়ে বোর্ড এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নানা ঘটনাবলির কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য বোর্ড থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। যার ফলে রেকর্ড দামে দল পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের।

তবে কেকেআর যদি মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

মূলত আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement