ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই মাঠের বাইরে উত্তপ্ত হয়ে উঠেছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের লড়াই। দুই দলের গ্রুপ ‘জে’-এর ম্যাচ ঘিরে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় নিউইয়র্ক পুলিশকে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। মরক্কো ওয়ার্ল্ড নিউজের খবরে বলা হয়েছে, সেই ম্যাচ সামনে রেখে টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন হাজারও ফুটবল সমর্থক। শুরুতে পরিবেশ ছিল উৎসবমুখর। আর্জেন্টিনা, আলজেরিয়া ও ফ্রান্সের সমর্থকরা নিজ নিজ দেশের পতাকা হাতে গান গাইছিলেন, নিজ দেশের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।
সে উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। একপর্যায়ে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের একটি অংশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে চারপাশে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ভিড়ের একটি অংশকে ছত্রভঙ্গ করে দেন। তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
বিশ্বকাপের শুরুর দিকেই নিউইয়র্কের এ ঘটনা কিছুটা উদ্বেগ তৈরি করলেও আয়োজক শহরগুলোর বেশির ভাগ জায়গায় ভিন্ন চিত্র দেখা গেছে। বিভিন্ন দেশের সমর্থকেরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে উৎসব উদ্যাপন করছেন এবং বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।
এদিকে ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘ফুটবল মানুষকে বিভক্ত করার জন্য নয়, বরং একত্রিত করার জন্য।’

গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি সৌদি আরব। তবে ম্যাচজুড়ে গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের দুর্দান্ত নৈপুণ্যে এক পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে দলটি। এই ড্রয়ে প্রথম রাউন্ড শেষে গ্রুপের চার দলই এক পয়েন্ট করে নিয়ে সমতায় রয়েছে।
২০ ঘণ্টা আগে
এটি ছিল বিশ্বকাপে মিসরের অষ্টম ম্যাচ। এর মধ্যে পাঁচটি ম্যাচ তারা হেরে গেছে। আজ করেছে তৃতীয় ড্র। এখনো তাদের বিশ্বকাপে প্রথম জয় অধরাই থেকে গেল।
১ দিন আগে
সোমবার আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল স্পেন আর কেপ ভার্দে। নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে কোনো দলই গোলের দেখা না পেলে দুই দলকেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
১ দিন আগে
বিশ্বরাজনীতিতে এক নাটকীয় মোড়ের মধ্যেই বিশ্বকাপ মিশন শুরু করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। রোববার (১৪ জুন) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। কাকতালীয়ভাবে, একই দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণাও আসে।
১ দিন আগে