ফেভারিট স্পেনের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিলো নবাগত কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক
স্পেনের আরও একটি আক্রমণ নস্যাৎ করে দিচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তার দৃঢ়তাতেই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে তার দল। ছবি: সংগৃহীত

ম্যাচ জুড়ে ২৩টি শট গোলপোস্টে, যার মধ্যে লক্ষ্যে থাকল আটটি। কিন্তু লক্ষ্যভেদ আর হলো না। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দের রক্ষণভাগ হয়ে উঠলে যেন চীনের দেয়া। গোলরক্ষক ভোজিনিয়াও গুনে গুনে সেভ করলেন সাতটি! ফলাফল— বিশ্বকাপের অভিষেক ম্যাচটি রঙিন করে নিলো কেপ ভার্দে। গোলশূন্য ড্র করে স্পেনের কাছ থেকে ছিনিয়ে নিলো মহামূল্যবাদ এক পয়েন্ট!

সোমবার আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল স্পেন আর কেপ ভার্দে। নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে কোনো দলই গোলের দেখা না পেলে দুই দলকেই ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী একাদশ নিয়ে মাঠে নামার রেকর্ড গড়েছিল কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ৩১ বছর ২৬ দিন। এর মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। আগের দিন জার্মানির হয়ে ম্যানুয়েল নয়্যার মাঠে নামায় এই প্রথম বিশ্বকাপের একই আসরে ৪০ বা তার বেশি বয়সী দুজন ফুটবলারকে খেলতে দেখল ফুটবল বিশ্ব।

এদিকে দুই দলের র‌্যাংকিংয়ে পার্থক্য বিশাল। স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে। আর আফ্রিকার দল কেপ ভার্দে রয়েছে ৬৭তম স্থানে। কিন্তু শেষ পর্যন্ত র‌্যাংকিং কথা বলেনি, বলেছেন কেপ ভার্দের ফুটবলাররা। আর সে কারণেই স্পেনের একের পর এক আক্রমণ প্রতিহত করে দিয়ে এসেছে ড্র।

বড় তারকা লামিনে ইয়ামাল আর নিকো গঞ্জালেসকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছিল স্পেন। তা সত্ত্বেও খেলার নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের কাছেই। আক্রমণ শানাতেও দেরি হয়নি। কিন্তু কেপ ভার্দের রক্ষণ ভাঙতে পারছিলেন না কেউ।

প্রথমার্ধের শেষ ভাগে গিয়ে স্পেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় ফেরান তোরেসের দুর্দান্ত এক শট ক্রসবারে লাগলে আর গোলের দেখা পায়নি স্পেন। আবার ফিরতি বলে মিকেল ওইয়ারজাবাল হেড করলেও রুখে দেন কেপ গোলরক্ষক ভোজিনিয়া। এদিকে কেপ ভার্দে ফাঁকে ফাঁকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছে। কিন্তু সেগুলো স্পেনের রক্ষণের পরীক্ষা নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না। ফলে গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে যেতে হয় দুই দলকে।

বিরতির পরও স্পেন আক্রমণের ধারা অব্যাহত রাখে। তবে প্রথমার্ধের মতো এসব আক্রমণও ছিল ফলবিহীন। ৭১ মিনিটের মাথায় বিশ্বকাপে অভিষেক ঘটে ইয়ামালের। তিনি নামতেই আক্রমণে গতি পায় স্পেন। ৭৫ মিনিটে ডান প্রান্তে নিজের মার্কারকে কাটিয়ে এগিয়ে গিয়ে বল বাড়িয়ে দেন মার্কোস ইয়োরেন্তেকে। সেখান থেকে বল যায় আরেক বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর কাছে। তবে মেরিনোর শটটি সামলাতে বেগ পেতে হয়নি ভোজিনিয়ার।

এর আগে-পরে স্পেনের আরও অনেক আক্রমণই হয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে, না হয় জালের দেখা পাওয়ার মতো শক্তিশালী ছিল না। আর ভোজিনিয়ার দৃঢ়তা তো ছিলই। তাতেই বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে কেপ ভার্দে। আর বিশ্বকাপ জয়ের মিশনে নেমে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ানোর ব্যথায় পুড়তে হয়েছে স্পেনকে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে