‘ফিট’ মেসি, বিশ্বকাপ শুরুর মিশনে কেমন হতে পারে একাদশ

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে সতীর্থদের সঙ্গে মেসি। তথ্য বলছে, প্রথম ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট তিনি। ছবি: সংগৃহীত

টুর্নামেন্ট শুরুর ষষ্ঠ দিনে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে অন্যতম হট ফেভারিট আর্জেন্টিনা। প্রতিপক্ষ আলজেরিয়া। এরই মধ্যে ব্রাজিল-স্পেন-উরুগুয়ে-বেলজিয়ামের মতো ‘বড়’ দলগুলোর বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্রতে পর্যবসিত হওয়ায় সতর্ক আর্জেন্টাইন শিবির। কোচ লিওনেল স্কালোনি আশাবাদী, পরিকল্পনা অনুযায়ী খেললে এ ম্যাচে কোনো ‘অঘটন’ ঘটবে না।

কিন্তু প্রশ্ন হলো— বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকালে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে প্রথম ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ? আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি কি নামবেন শুরু থেকে? ‘বাজপাখি’ এমিলিয়ানো মার্টিনেজ কি ম্যাচ খেলার মতো যথেষ্ট ফিট? মেসি খেললে তার সঙ্গে আক্রমণে সঙ্গীই বা হবেন কে— লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ?

সবশেষ তথ্য বলছে, প্রথম ম্যাচ প্রথম থেকেই খেলার জন্য পুরোপুরি ফিট লিওনেল মেসি। ডান হাতের অনামিকায় চিড় ধরায় সাম্প্রতিক প্রীতি ম্যাচ ও বেশির ভাগ অনুশীলনে অংশ নিতে না পারা এমিলিয়ানো মার্টিনেজও এখন পুরোপুরি সুস্থ মাঠে নামার জন্য। এই দুজন ফিট থাকলে দুজনের জায়গায় একাদশে নিশ্চিত, তা বলাই বাহুল্য।

এর বাইরে মিডফিল্ডেও কোনো চমক দেখার সুযোগ খুব একটা নেই বললেই চলে। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ আর আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরীক্ষিত মধ্যমাঠের ওপরেই ভরসা রাখার কথা স্কালোনির। দ্বিতীয়ার্ধে বা প্রয়োজন পড়লে হয়তো বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে জিওভানি লো সোলসো বা লিয়েন্দ্রো পারদেসকে।

এর সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়েও খুব বেশি প্রশ্ন নেই। আনহেল ডি মারিয়ার না থাকা বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় ঘাটতি। সেই জায়গাটি পূরণের জন্য স্কালোনি বেছে নিয়েছেন থিয়াগো আলমাদাকে। তার জায়গা স্টার্টিং ইলেভেনে প্রায় নিশ্চিত। তার সঙ্গে রয়েছেন মেসি। আর আক্রমণভাগে তৃতীয় খেলোয়াড়টির জন্য স্কালোনির সামনে অপশন দুটি— হুলিয়ান আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ। আক্রমণে বদলি হিসেবেও গুইলিয়ানো সিমিওনি আর নিকো পাজের মতো তরুণ তুর্কিরা রয়েছেন বেঞ্চে।

আর্জেন্টিনার দুশ্চিন্তা যতটুকু, তা মূলত রক্ষণভাগ ঘিরে। সেন্টার ব্যাক হিসেবে ক্রিশ্চিয়ানো রেমোরোর জায়গা নিশ্চিত। তার সঙ্গী হবেন লিসান্দ্রো মার্টিনেজ অথবা নিকোলাস ওতামেন্দি।

লেফট-ব্যাক হিসেবে প্রথম পছন্দ ছিলেন নিকোলাস তালিয়াফিকো। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে বাম পায়ের কাফে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। ফলে তার জায়গায় ফাকুন্দো মেদিনাকেই সম্ভাব্য বিকল্প হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তবে ওতামেন্দিকে সেন্টারব্যাক হিসেবে খেলিয়ে অভিজ্ঞ লিসান্দ্রো মার্টিনেজকেও এ পজিশনে খেলানোর সুযোগ রয়েছে।

রাইট-ব্যাক পজিশন নিয়েও চলছে লড়াই। দাবিদার দুজনে— গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা। ধারণা করা হচ্ছে, একাদশে জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন মন্তিয়েল।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে