ক্রীড়া ডেস্ক

চার বছর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল সৌদি আরব। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। ২০২৬ বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে আরেক শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স উপহার দিয়ে ১-১ গোলের ড্র করেছে তারা।
গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি সৌদি আরব। তবে ম্যাচজুড়ে গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের দুর্দান্ত নৈপুণ্যে এক পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে দলটি। এই ড্রয়ে প্রথম রাউন্ড শেষে গ্রুপের চার দলই এক পয়েন্ট করে নিয়ে সমতায় রয়েছে।
ফ্লোরিডার মিয়ামিতে হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল উরুগুয়ে। তবে আক্রমণের ধার ছিল না। বরং সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সৌদি আরব।
৪১তম মিনিটে দূরপাল্লার একটি শট উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠিকমতো তালুবন্দি করতে পারেননি। তার হাত ফসকে বেরিয়ে আসা বলের ওপর সবার আগে ঝাঁপিয়ে পড়ে জালে পাঠান আবদুলেলাহ আল-আমরি। অপ্রত্যাশিত এই গোলে প্রথমার্ধ শেষ করে সৌদি আরব।
প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের পর বিরতিতে বড় সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। দলের প্রধান স্ট্রাইকার ডারউইন নুনিয়েসকে তুলে নিয়ে আক্রমণের ধরন বদলে দেন তিনি।
এরপর যেন নতুন রূপে মাঠে নামে উরুগুয়ে। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে চাপে রাখে তারা। পুরো ম্যাচে উরুগুয়ে ২৭টি শট নেয়, যার মধ্যে ২০টিই দ্বিতীয়ার্ধে। কিন্তু প্রতিবারই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস।
কখনো দারুণ ডাইভ, কখনো অসাধারণ রিফ্লেক্স— একের পর এক সেভ করে উরুগুয়ের ফরোয়ার্ডদের হতাশ করেন তিনি। ম্যাচসেরা হওয়ার দাবিও জোরালো করেন এই গোলরক্ষক।
অবশেষে ৮০তম মিনিটে সৌদি রক্ষণের এক ভুলের সুযোগ নেয় উরুগুয়ে। বক্সের ভেতরে আলগা হয়ে যাওয়া বল পেয়ে সংকীর্ণ কোণ থেকেও জোরালো শটে জাল খুঁজে নেন ম্যাক্সি আরাউহো। আল-ওয়াইস এবার আর দলকে রক্ষা করতে পারেননি।
বাকি সময়ে উরুগুয়ে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও সৌদি আরবের সংগঠিত রক্ষণ ও আল-ওয়াইসের দৃঢ়তায় আর কোনো গোল পায়নি।
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এইচ’-এর চারটি দলই প্রথম ম্যাচ শেষে এক পয়েন্ট করে অর্জন করেছে। ফলে দ্বিতীয় রাউন্ড থেকেই নকআউটে ওঠার লড়াই আরও কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৭ দিন আগে
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
৭ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
৭ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।
৮ দিন আগে