বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ জুন ২০২৬, ১৪: ৪৯
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল,  শুধু ওয়ানডে খেলবে অজিরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল, শুধু ওয়ানডে খেলবে অজিরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরের সূচিতে বড় পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাতিল হয়েছে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন দুই দলের মধ্যে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

আগামী অক্টোবরে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে নিগার সুলতানা জ্যোতির দল। শুরুতে সফরসূচিতে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ছিল। তবে আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাসের কারণে টি-টোয়েন্টি সিরিজটি বাদ দেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আসন্ন নারী চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্টটি আগে জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইসিসির সর্বশেষ সিদ্ধান্তে তা ফেব্রুয়ারিতে এগিয়ে আনা হয়েছে। ফলে বিভিন্ন দলের আন্তর্জাতিক সূচিতে সমন্বয় করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ড দুই দফা অস্ট্রেলিয়া সফরে সম্মত হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।

আগের সূচি অনুযায়ী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। নতুন সূচিতে সিরিজ শেষ হবে ১৪ অক্টোবর। তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

রাজনীতি/আরআইআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement