আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

ডেস্ক, রাজনীতি ডটকম
তরুণ পেসার নাহিদ রানা। ছবি: ক্রিকইনফো
তরুণ পেসার নাহিদ রানা। ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। একই সঙ্গে নারী বিভাগে মাসসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন ওমানের জাতিন্দর সিং এবং অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি ও লরা কার্ডোসো।

গত মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে। সিরিজজুড়ে বল হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি নেন ৮ উইকেট, ইকোনমি রেট ছিল ৪.৪৬।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার। পরে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচেও যোগ করেন আরও দুই উইকেট।

আইসিসির মাসসেরা পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, 'নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে।'

তিনি আরও বলেন, 'পুরো সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই।'

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement