জেনে নিন সেন্টমার্টিন ভ্রমণের এক ডজন নিয়মকানুন

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২০: ০৬

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ জারি করেছে সরকার। নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় দ্বীপ ভ্রমণ করতে পারবেন, রাত যাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সংখ্যক পর্যটককে রাত কাটানোর অনুমতি দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে পর্যটকদের প্রবেশই বন্ধ থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ–২ শাখা থেকে বুধবার ‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী ১২ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লক্ষ্য—দ্বীপের ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষা করে পর্যটনকে আরও দায়িত্বশীল ও টেকসই পথে পরিচালিত করা।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযানকে সেন্টমার্টিনগামী চলাচলে অনুমতি দিতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটের সঙ্গে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে; কিউআরবিহীন টিকিট অবৈধ বলে গণ্য হবে।

প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে প্রবেশ করতে পারবেন। সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, ডিজে বা বারবিকিউ পার্টির আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রয় করা যাবে না। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক–ঝিনুকসহ যেকোনো জীববৈচিত্র্যের ক্ষতিসাধন কঠোরভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

দ্বীপে মোটরচালিত যান—যেমন মোটরসাইকেল, সি-বাইক—চলাচলও সম্পূর্ণ বন্ধ থাকবে। পলিথিন বহন নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, স্ট্র, প্লাস্টিক চামচ, ছোট প্যাকেটের সাবান বা শ্যাম্পু, ৫০০ ও ১০০০ মিলিলিটারের বোতলজাত পানি বহন নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের প্রত্যাশা, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে এবং দ্বীপটি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটনের আদর্শ হিসেবে গড়ে উঠবে।

এদিকে, সেন্টমার্টিনে পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন বিষয়ে বুধবার পরিবেশ মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপস্থিত ছিলেন সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ই–টিকেটিং সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১৬ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

২১ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

২৩ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৮ জুলাই ২০২৬