প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক তথ্য নিরাপত্তা সংস্থা (ISC)² ঢাকা চ্যাপ্টারের উদ্যোগে আজ সোমবার রাজধানীর পিংক সিটির বিয়ন্ড বাফেতে অনুষ্ঠিত হলো বার্ষিক সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মসূচি ২০২৫। দেশের বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে তথ্য ও সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেন। বক্তারা বর্তমান ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষায় করণীয় দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষজ্ঞরা বলেন, সাধারণ ব্যবহারকারীরা কীভাবে ইন্টারনেট ব্যবহারে আরও সচেতন হতে পারেন, অনলাইন প্রতারণা, ফিশিং ও ডেটা লিকের মতো ঝুঁকি থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়— সেসব বিষয় নিয়েও অনুষ্ঠানে বিস্তারিত আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সাইবার নিরাপত্তা কেবল তথ্যপ্রযুক্তি (আইটি) পেশাজীবীদের দায়িত্ব নয়; বরং প্রত্যেক নাগরিকেরই এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।"
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সচেতনতা কর্মসূচিটি সারাদেশে সাইবার নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরে চরম সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।
৯ দিন আগে
নানা সমালোচনার পর মুক্তির দুই দিন আগেই স্থগিত করা হলো চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদপত্র। অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতে সিনেমার সেন্সর সনদপত্রটি বাতিল করা হয়।
১২ দিন আগে
মারাহর কাজগুলো নিয়ে আমি যখন পড়ালেখা করছিলাম, আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল তার সেই ছোট্ট তাঁবুর গল্প। এক শরণার্থী শিবিরের ভেতরে, যেখানে মানুষের নিজের জন্য জায়গা নেই, সেখানে একটি তাঁবুকে গ্যালারি বানিয়ে ফেলল সে। এ যেন সেই প্রবল ধ্বংসযজ্ঞ ও অসহায়ত্বের মধ্যেও এক নীরব বিদ্রোহ।
১২ দিন আগে