ফিল সল্ট এবার ভাঙলেন গাঙ্গুলীর রেকর্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

সুযোগ পেয়ে নিজের সেরাটা দেখিয়ে দিচ্ছেন ফিল সল্ট সবাইকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪৯ গড়ে রান করেছেন ৩৯২। রান করেছেন দুর্দান্ত স্ট্রাইকরেটে—১৮০.৬৪। এর মধ্যে শুধু ইডেন গার্ডেনেই করেছেন ৩৪৩ রান। তাতে নতুন এক কীর্তিও গড়েছেন সল্ট। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে ইডেন গার্ডেনে এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন।

সল্ট এবার এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের মধ্যে ৬টিতেই খেলেছেন ইডেনে। এই ৬ ম্যাচের মধ্যে সল্ট ফিফটি করেছেন ৪ ম্যাচে। যার সর্বশেষটি গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। গতকাল ৫ ছক্কা ও ৭ চারে করেছেন ৩৩ বলে ৬৮ রান। বাকি যে দুটি ইনিংস খেলেছেন, সেখানে একটিতে ৪৮ রানের ইনিংসও আছে। একটিতে আউট হয়েছেন ১০ রানে।

এর আগে ইডেনে এক মৌসুমে সর্বোচ্চ রান করার পথে গাঙ্গুলী করেছিলেন ৩৩১ রান। ২০১০ সালে ৭ ইনিংসে ৩৩১ রান করেছিলেন তিনি। সেই মৌসুমে কলকাতার হয়ে দারুণ সময় কেটেছিল তাঁর। ১৪ ইনিংসে রান করেছিলেন ৪৯৩, গড় ৩৭.৯২, স্ট্রাইকরেট ১১৭.৬৬। সব মিলিয়েও আইপিএলে ঘরের মাঠ ইডেনেই রেকর্ড ভালো গাঙ্গুলীর। এই মাঠে ১৫ ইনিংসে রান করেছেন ৫৩২, গড় প্রায় ৪১, স্ট্রাইকরেট ১১৯।

এক মৌসুমে ইডেন গার্ডেনে সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরে আছেন আন্দ্রে রাসেল। ৭ ইনিংসে ২০১৯ সালে রাসেল করেন ৩১১। ২০১৯ মৌসুম কলকাতার এই অলরাউন্ডারের অবিশ্বাস্য সময়ই কেটেছে। ১৩ ইনিংসে রান করেছেন ৫১০। ৫৬ গড়ে রান করেছেন সেটাও ২১০ স্ট্রাইকরেটে।

সল্টের দল কলকাতাও আছে ভালো অবস্থানে। ৯ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচে। আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে