জার্সিতে ১৯৯৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনলো নিউজিল্যান্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

নিউজিল্যান্ড ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর পরই নতুন জার্সিও উন্মোচন করেছে। যে জার্সি দেখে নস্টালজিয়ায় ভুগতে পারেন নাইন্টিজ বা তার আগে জন্ম নেওয়া ক্রিকেটপ্রেমীরা। কিউইদের নতুন জার্সিতে যেন ১৯৯৯ বিশ্বকাপের ছোঁয়া!

নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল পেজ 'ব্ল্যাকক্যাপস'-এই বলা হচ্ছে, এই জার্সি ১৯৯৯ সাল (বিশ্বকাপ) থেকে অনুপ্রাণিত। বলা হচ্ছে, ২৫ বছর পর নতুন অধ্যায়।

যে নতুন কিটটি নিউজিল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তাতে ঐতিহ্যবাহী ধূসর রঙের সঙ্গে ঐতিহ্যবাহী কালো রঙের মিশ্রণ রয়েছে, যা নব্বইয়ের দশকের শুরুর জার্সির কথা মনে করিয়ে দেয়।

নকশাটি প্রথাগত ফার্ন গ্রাফিক থেকে দূরে সরে এসেছে। তার পরিবর্তে সাউদার্ন ক্রসকে দেশের ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে। নতুন এই ডিজাইন মুগ্ধ করেছে ভক্তদের।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়াদের নতুন কিটে রয়েছে কাঁধে জাতীয় পতাকার উপাদানসহ একটি প্রাণবন্ত হলুদ রঙ। জার্সির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল কিং প্রোটিয়া অন্তর্ভুক্ত করা, যা আকর্ষণীয় ডিজাইনে একটি অনন্য রূপ যোগ করেছে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত ব্রেকিং ব্যাডের ‘গাস ফ্রিং’

এসপোসিতোর নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের কয়েকজন সদস্য নামাজে অংশ নিচ্ছেন। তাদের মধ্যেও রয়েছেন ব্রেকিং ব্যাড সিরিজের এ তারকা।

২৪ দিন আগে

কলকাতায় হেনস্তার অভিযোগ— মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই ঘটেনি’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।

১৬ জুন ২০২৬

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার অনুমতি মিলল ৩০ বছর পর

এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।

১০ জুন ২০২৬

ঈদের দিনে যুক্তরাষ্ট্রে এক ফ্রেমে সাকিব-জায়েদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।

২৮ মে ২০২৬