বিজ্ঞান

মশার কামড় কেন আমরা টের পাই না?

ডেস্ক, রাজনীতি ডটকম
মশা যখন কামড়ায় বা রক্ত খায়, তখন তা সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি না।

মশা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। মশার কামড়ে যত মানুষ মারা যায়, সাপ বা হিংস্র পশুর আক্রমণে এত মানুষ মারা পড়ে না।

কিন্তু প্রশ্ন হলো, মশা মানুষের এত বড় ক্ষতি করতে পারে কেন? এর পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো, মশারা খুব প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে এবং মশা মারার ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলে।

আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো—মশার কামড় টের না পাওয়া। খেয়াল করে দেখুন, যখন মশা কামড়ায় বা রক্ত খায়, তখন তা সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি না। মশা রক্ত খেয়ে উড়ে যাওয়ার পরই সাধারণত চুলকানি বা ব্যথা অনুভব হয়।

কিন্তু কেন এমন হয়?

এর কারণ হলো, মশার লালায় (মুখের রস) একধরনের বিশেষ রাসায়নিক পদার্থ থাকে। এই পদার্থ ত্বকের কিছু অংশ অবশ করে দেয়। তাই মশা যখন আমাদের শরীরে হুল ফুটিয়ে রক্ত চুষে নেয়, তখন আমরা ব্যথা বা অস্বস্তি টের পাই না।

মশার মুখে একটা সূচের মতো সরু অংশ থাকে, যাকে বলা হয় ‘প্রবোসিস’। এই প্রবোসিস দিয়ে মশা আমাদের ত্বকে ফুটিয়ে রক্ত টেনে নেয়। কামড়ানোর সময় মশা তার লালা ত্বকে ফেলে দেয়। মশার লালায় থাকে অ্যান্টিকোয়াগুল্যান্ট (রক্ত জমাট বাঁধা ঠেকায় এমন পদার্থ) আর কিছু প্রোটিন।

এই উপাদানগুলো রক্ত জমাট বাঁধতে দেয় না, ফলে রক্ত তরল থাকে এবং মশা সহজেই রক্ত শুষে নিতে পারে। একই সঙ্গে এই উপাদানগুলো আমাদের ত্বকের স্নায়ুগুলোকেও কিছুটা অসাড় করে দেয়। ফলে মশার কামড়ানোর সময় আমরা ব্যথা অনুভব করি না।

নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লেসলি ভোশাল বলেছেন, "মশার লালার প্রোটিনগুলো ত্বকের স্নায়ুকে অবশ করে দেয়, তাই কামড়ানোর সময় ব্যথা অনুভূত হয় না।"

তাই দেখা যায়, মশার কামড়ের আসল সময় আমরা কিছু টের পাই না। মশার এই কৌশলের জন্যই তারা আমাদের এত সহজে ক্ষতি করতে পারে।

তাই মশার কামড় থেকে বাঁচতে অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। মশার হাত থেকে বাঁচতে মশারির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা আর মশা তাড়ানোর ওষুধ ব্যবহার খুবই দরকার।

সূত্র: হাউ ইটস ওয়ার্কস

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

‘আল-কুদস’ দিবস: ফিলিস্তিন মুক্তির অঙ্গীকার

আল-কুদস দিবস বা আন্তর্জাতিক আল-কুদস দিবস (ফার্সি ভাষায়—روز جهانی قدس) প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে, যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ, জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও ইসরায়েল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ

৪ দিন আগে

ঈদে জি সিরিজে ‘সাত দিন’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে নাটক ‘সাত দিন’। নাটকটি রচনা করেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন।

৫ দিন আগে

১০ মার্চ: কোনো শক্তিই বাঙালিদের চূড়ান্ত বিজয় থেকে বঞ্চিত করতে পারবে না

প্রতিদিনই বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন রাজপথের আন্দোলনে যুক্ত হচ্ছে। অভিনেতা গোলাম মোস্তফা ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের নেতৃত্বে ‘বিক্ষুদ্ধ শিল্পী সমাজ’ ব্যানারে কবি, অভিনেতা ও শিল্পীরা রাজপথে বিক্ষোভ করেন। পাকিস্তান সিভিল সার্ভিসের দ্বিতীয় শ্রেণির বাঙালি অফিসাররা আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি

৭ দিন আগে

৯ মার্চ ১৯৭১: টিক্কা খানকে শপথ পড়াতে অপারগতা প্রধান বিচারপতির

সকালে পিআইএ’র বাঙালি কর্মচারীরা তেজগাঁও বিমানবন্দর থেকে মিছিল করে ধানমন্ডি ৩২ নম্বরে এলে বঙ্গবন্ধু তাদের সাক্ষাৎ দেন। ওদিকে চট্টগ্রামে দুপুরে অবাঙালিরা রেলওয়ে কলোনি এবং এ কে খান রোডে সংঘর্ষে জড়ায়। বিকালে হালিশহর থেকে দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ পর্যন্ত সশস্ত্র অবাঙালিরা মিছিল করে।

৮ দিন আগে