অস্কারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারে’র বাজিমাত, কারা পেলেন কোন পুরস্কার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬: ৪৩
অস্কারে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) এ অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান তারকা ও সিনেমাপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো ভেন্যু।

এবারের আসরে পল টমাস অ্যান্ডারসনের ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ বাজিমাত করেছে। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি পরিচালনার স্বীকৃতিতে সেরা নির্মাতার সোনালি ট্রফি উঠেছে অ্যান্ডারসনের হাতে।

সেরা পরিচালকের পুরস্কার পেলেন পল টমাস অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত
সেরা পরিচালকের পুরস্কার পেলেন পল টমাস অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জীবনের রূঢ় বাস্তবতা ফুটিয়ে তোলা এই সিনেমা সেরা সিনেমা ও সেরা নির্মাতার পুরস্কারসহ সেরা পার্শ্ব অভিনেতা, সেরা কাস্টিং, সেরা রূপান্তরিত চিত্রনাট্যসহ মোট ২৪ শাখার মধ্যে বহু গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার জিতেছে।

ডলবি থিয়েটারের রেড কার্পেট থেকে শুরু করে অনুষ্ঠান শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তারকাদের গ্ল্যামার। অনুষ্ঠান শুরু করেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন, যিনি তার রসালো ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনায় পুরো আসর প্রাণবন্ত করে তোলেন। বিশেষ করে ‘উইপনস’ সিনেমা নিয়ে করা তার একটি মজার স্কেচ আসর মাতিয়ে রাখে। কাকতালীয়ভাবে রাতের প্রথম পুরস্কারও জিতেছে কমেডি-ড্রামা ‘উইপনস’; এতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেয়েছেন অ্যামি ম্যাডিগান।

সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান। ছবি: সংগৃহীত
সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান। ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ও সমাদৃত ‘সিনার্স’ সেরা সিনেমা হিসেবে পুরস্কৃত না হলেও, এর মূল চরিত্রাভিনেতা মাইকেল বি. জর্ডান হয়েছে সেরা অভিনেতা। আর ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয় করে জেসি বাকলি হয়েছেন সেরা অভিনেত্রী; তিনিই প্রথম আইরিশ অভিনেত্রী, যার হাতে উঠল এই সম্মান।

সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার গেছে ‘সিনার্স’ এর ঘরে। এই হরর সিনেমার পটভূমি জিম ক্রো যুগের দক্ষিণ আমেরিকা। ‘সিনার্স’ একদিকে এটি যেমন হরর সিনেমা, অন্যদিকে ব্লুজ সংগীতনির্ভর মিউজিক্যাল, আবার একই সঙ্গে গ্যাংস্টার থ্রিলার। অর্থাৎ ত্রিশের দশকের মিসিসিপিকে কেন্দ্র করে নির্মিত গভীর গবেষণাভিত্তিক ঐতিহাসিক এই ড্রামার চিত্রনাট্য লিখেছেন পরিচালক রায়না কুগলার।

‘হ্যামনেট’ সিনেমা ও অস্কার হাতে জেসি বাকলি। ছবি: সংগৃহীত
‘হ্যামনেট’ সিনেমা ও অস্কার হাতে জেসি বাকলি। ছবি: সংগৃহীত

অস্কারের এবারের আসরে একটি দারুণ ঘটনা ঘটেছে। প্রায় শতবর্ষের ইতিহাসে ষষ্ঠবারের মত সেরা ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ শাখায় যৌথ জয়ের ঘটনা ঘটেছে। এই শাখায় পুরস্কার ভাগ করে নিয়েছে ‘দ্য সিঙ্গারস’ ও ‘টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা’।

এক নজরে এবারের অস্কার বিজয়ীরা —

  • সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
  • সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)
  • সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (উইপনস)
  • সেরা মৌলিক গান: গোল্ডেন: কে পপ ডেমন হান্টার্স
  • সেরা মৌলিক সুর: লুদভিগ ইয়োরানসন (সিনার্স)
  • সেরা মৌলিক চিত্রনাট্য: রায়না কুগলার (সিনার্স)
  • সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা কাস্টিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা আন্তর্জাতিক ফিচার: সেন্টিমেন্টাল ভ্যালু
  • সেরা অ্যানিমেটেড ফিচার: কে-পপ ডেমন হান্টার্স
  • সেরা প্রামাণ্যচিত্র: মিস্টার নোবডি অ্যাগেইস্ট পুতিন
  • সেরা চিত্রগ্রহণ: সিনার্স
  • সেরা শব্দগ্রহণ: এফ-ওয়ান
  • সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
  • সেরা পোশাক পরিকল্পনা: ফ্র্যাঙ্কেস্টাইন, কেট হাউলি
  • সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: ফ্র্যাঙ্কেস্টাইন
  • সেরা শিল্প নির্দেশনা: ফ্র্যাঙ্কেস্টাইন
  • সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
  • সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: অল দ্য এমটি রুমস
  • সেরা লাইভ অ্যাকশন শর্ট: দ্য সিঙ্গার্স ও টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা।
Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১৬ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

২১ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

২২ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৮ জুলাই ২০২৬