৯ মার্চ ১৯৭১: টিক্কা খানকে শপথ পড়াতে অপারগতা প্রধান বিচারপতির

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১৬: ৫৫
১৯৭১ সালের ৯ মার্চ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবর। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর ডাকে সরকারি অফিস-আদালত কোর্ট-কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ। দেশের সর্বত্র আজ হরতাল পালিত হয়। ঘরে-ঘরে কালো পতাকা উড়তে দেখা যায়। যানবাহন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষ, কর্মচারী ও কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন। স্টেট ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের বাইরে টাকা পাঠানো বন্ধ রাখে। দেশের সর্বত্র মিছিল-মিটিং অব্যাহত থাকে। লন্ডনের টেলিগ্রাফ পত্রিকা এক প্রতিবেদনে জানায় শেখ মুজিবের নির্দেশে গ্রামে গ্রামে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তি কমিটি গঠন করা হচ্ছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশ পূর্ব বাংলায় সেনানিবাসের মধ্যে সীমিত। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাঙালিদের শায়েস্তা করতে ৬ মার্চ লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে গভর্নর ও ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন। এই নিয়োগ ৭ মার্চ থেকে কার্যকর করা হয়। টিক্কা খান ঢাকায় আসেন ৭ মার্চ, যখন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিচ্ছিলেন।

ঢাকায় নেমেই তিনি মন্তব্য করেন, ‘খাদিম, এতদিন তোমার ডিভিশন করছিলটা কী? চারিদিকে তো অবস্থা ওলোটপালট মনে হচ্ছে।’ আজ তার গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করা কথা। এদিকে গতকালই গভর্নর ইয়াকুব আলী খান ঢাকা ছেড়ে যান। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিচারপতির কাছে শপথ নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে হরতাল চলছে। তাই পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি বদরুদ্দীন আহমদ সিদ্দিকী তাকে শপথ করাতে অপারগতার কথা জানিয়ে দেন।

বেসামরিক প্রশাসনের ওপর থেকে কেন্দ্রীয় সরকারে নিয়ন্ত্রণ প্রায় অচল হয়ে পড়ে। তাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য ১৬ দফা নির্দেশনা জারি করেন। এগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ভাষণের বিষয়গুলো ছাড়াও ব্যাংক পরিচালনা, কেন্দ্রীয় কোষাগারে টাকা না পাঠানো, রেল, লঞ্চ, স্টিমারের চালাচল সীমিত করা, বন্দরে সামরিক সরঞ্জাম খালাস না করা, বিদেশি জাহাজ থেকে অস্ত্র ও যুদ্ধসামগ্রী নামাতে না দেওয়া, শিল্প কারখানার শ্রমিকদের বেতন দেওয়া, টেলিফোন টেলিগ্রাফ ব্যবহার সীমিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা, বিদ্যুৎ, পানি ও জরুরি সেবা চালু রাখা, গ্রামে গ্রামে সংগ্রাম পরিষদ গঠন করা অন্যতম।

আজ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধুর সাথে মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আলোচনা করেন। পরে বিকালে মওলানা মওলানা ভাসানী পল্টন ময়দানে জনসভা করেন। জনসভায় ভাষণে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে একত্রে আন্দোলন করার কথা জানান। তিনি ইয়াহিয়া খানকে পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নিতে বলেন এবং ২৫ মার্চের মধ্যে কোনও কার্যকর পদক্ষেপ না নিলে ১৯৫২ সালের মতো একযোগে গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। ইয়াহিয়াকে উদ্দেশ্য করে ভাসানী বলেন, তোমার যদি পশ্চিম পাকিস্তানের পাঁচ কোটি মানুষের জন্য দরদ থাকে, তাহলে তুমি পূর্ব বাংলাকে স্বাধীন ঘোষণা কর। এতে করে দুই পাকিস্তানে ভালবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে। কিন্তু এক পাকিস্তান আর থাকবে না, থাকবে না, থাকবে না!

ভাসানী বলেন, ‘আমি অহিংস নীতিতে বিশ্বাস করি না। অহিংসার কথা বাদ দাও, এটা অবাস্তব। আমার নবী (সা.) বলতেন, প্রথমে আক্রমণ করো না, কিন্তু কেউ যদি আক্রমণ করে তার তেরটা কেন চৌদ্দটা বাজিয়ে দাও।’ বঙ্গবন্ধুর ভাষণের পর সাত কোটি মানুষ স্বাধীনতার জন্য সংগ্রামে অবতীর্ণ হওয়ায় তাদেরকে মোবারকবাদ জানান ভাসানী।’

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল ক্যান্টিনে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্ব করেন। সভায় ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগ ও ডাকসুর নেতৃত্বে গঠিত ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদ’ এর ‘স্বাধীন বাংলাদেশ’ ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) অসহযোগ আন্দোলনের পরিবর্তে গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার আহবান জানায়অ এছাড়া পুলিশ, ইপিআর, আইবি, সিআইডিকে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়।

অপর এক প্রস্তাবে ‘ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস পাকিস্তান’-এর পরিবর্তে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’ নামকরণ করা হয়। ওয়াপদা ফেডারেশনের ১৬ জন নেতা যুক্ত বিবৃতিতে আন্দোলনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘এক মরণজয়ী সংগ্রাম’ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পৃথক এক বিবৃতিতে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, আদমজী শ্রমিক ইউনিয়ন, বিমান পরিবহন কর্মচারী ইউনিয়ন বঙ্গবন্ধুর পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের কর্মচারীরা আন্দোলনের শহিদদের জন্য আওয়ামী লীগের রিলিফ তহবিলে একদিনের বেতন দান করেন।

আজ রাজশাহী টাউন হলে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এদিকে সামরিক কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য রাজশাহী শহরে রাত ৯টা থেকে ৮ ঘন্টার জন্য কারফিউ বলবৎ করে। এর প্রতিবাদে আওয়ামী লীগ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ঘোষণার পর রাজশাহীতে হঠাৎ সান্ধ্য আইন জারির কারণ বোধগম্য নয়। এই সান্ধ্য আইন জারি জনসাধারণের জন্য উসকানি ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবি জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব উ থান্ট পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘের স্টাফ ও তাদের পরিবারকে প্রত্যাহারের জন্য ঢাকাস্থ জাতিসংঘের উপআবাসিক প্রতিনিধিকে নির্দেশ দেন। জাপানের পররাষ্ট্র দপ্তর পূর্ববঙ্গে অবস্থিত তার দেশের নাগরিকদেরও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পশ্চিম জার্মান সরকার তার দেশের নাগরিকদের ফিরিয়ে নেয়ার জন্য সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতে বৃটেন, ফ্রান্স, রাশিয়াও তাদের নাগরিকদের ঢাকা থেকে দ্রুত নিজ নিজ দেশে পাঠাতে শুরু করে।

সকালে পিআইএ’র বাঙালি কর্মচারীরা তেজগাঁও বিমানবন্দর থেকে মিছিল করে ধানমন্ডি ৩২ নম্বরে এলে বঙ্গবন্ধু তাদের সাক্ষাৎ দেন। ওদিকে চট্টগ্রামে দুপুরে অবাঙালিরা রেলওয়ে কলোনি এবং এ কে খান রোডে সংঘর্ষে জড়ায়। বিকালে হালিশহর থেকে দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ পর্যন্ত সশস্ত্র অবাঙালিরা মিছিল করে।

Feature-Writer-S-M-Golam-Kibria-03-12-2025.width-800
Feature-Writer-S-M-Golam-Kibria-03-12-2025.width-800

তথ্যসূত্র:

  • মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা;
  • এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি, মেজর জেনারেল (অব.) খাদিম হোসেন রাজা, অপারেশন সার্চ লাইট প্রণেতা;
  • পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট সম্পর্কে শ্বেতপত্র, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়, প্রকাশকাল ৫ আগস্ট, ১৯৭১; এবং
  • দৈনিক ইত্তেফাক, ঢাকা।
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়াচ্ছে ২৫ লাখের ড্রোন ‘শাহেদ-১৩৬’

ক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক তৎপরতার পর ইরান শুরু করেছে প্রতিশোধমূলক অভিযান ‘ট্রু প্রমিস ৪’। এ অভিযানে কোটি কোটি টাকার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র নয়, বরং আতঙ্ক ছড়াচ্ছে স্বল্পমূল্যের কিন্তু দূরপাল্লার শাহেদ-১৩৬ ড্রোন। প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা হলেও এর কৌশলগত প্রভাব অ

৬ দিন আগে

মারা গেছেন অভিনেতা বৈদ্যনাথ সাহা

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

৬ দিন আগে

রটারডাম উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশ, বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতল ‘মাস্টার’

অন্য যে কোনও বছরের চেয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর)-এর এবারের (৫৫তম) আসর এমনিতেই বিশেষ হয়ে উঠেছিল। কারণ, এবারই প্রথম এই উৎসবে একসঙ্গে দেশের তিনটি সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। তাই নয়, এবারই প্রথম এতো শিল্পী-কুশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে।

০৭ ফেব্রুয়ারি ২০২৬

২০২৩ সালের সেরা সিনেমা সাঁতাও, অভিনয়শিল্পী নিশো-পুতুল

সেরা চলচ্চিত্রসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘সাঁতাও’, সেরা অভিনেতাসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’। সেরা কাহিনীকার, গীতিকার, সুরকারসহ পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘প্রিয়তমা’।

৩০ জানুয়ারি ২০২৬