বিশ্বসেরা তারকাদের তালিকায় মেহজাবীনের নাম

ডেস্ক, রাজনীতি ডটকম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় দর্শকের ভালোবাসা অর্জন করে তিনি নাম লিখিয়েছেন বড় পর্দায়। তার প্রথম সিনেমা ‘সাবা’র মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তার নাম ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

নতুন করে সুখবর পেলেন এই অভিনেত্রী। আর এটা একেবারেই অন্য রকম একটি খবর। তিনি বিশ্বব্যাপী ভক্তকুলের কাছ থেকে বিশাল একটি সুখবর পেয়েছেন। ফেসবুকের পাতায় সেটি জলজল করছে।

পৃথিবীসেরা তারকাদের কাতারে এলেন বাংলাদেশের অভিনেত্রী। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের। ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নিয়েছে।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনেরও।

এই অর্জনে অভিনেত্রী সংবাদ মাধ্যমে বলেন, ‘এটা অনেক বড় পাওয়া। এ রকম যে হতে পারে, সেটা জানাই ছিল না। ফেসবুক থেকে যখন নোটিফিকেশন পাই, ফ্যানবেজ তালিকার সেরা ২৫-এ আমার ফ্যানবেজ, খুবই ভালো লেগেছে। এই তালিকার অন্যান্য নাম দেখে আরও অবিশ্বাস্য লেগেছে।’

তিনি আরও বলেন, ‘তাদের উদ্দেশে কিছু বলা খুব ডিফিকাল্ট। তাদের ভালো লাগা, ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। সেটার বিপরীতে ধন্যবাদ বললে বরং ছোট করা হবে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসায় ক্যারিয়ারে এত দূর আসা। শুরুটাও যদি মনে করি লাক্স চ্যানেল আই সুপারস্টারে আমি মুকুটটা পেয়েছিলাম দর্শকের ভোটে। সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত তারা আমাকে সমর্থন দিয়েছে।’

সম্প্রতি নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’র সাফল্য উপভোগ করছেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটি ইতোমধ্যে বুসান ও টরন্টোতে প্রদর্শন হয়েছে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। সামনে অভিনেত্রীর ‘প্রিয় মালতী’ সিনেমাটি মুক্তি পাবে।

মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নামের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। তাছাড়া বড় পর্দায়ও নাম লিখিয়েছেন অভিনেত্রী।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬