আ.লীগ আমলে কথা না বলায় ক্ষমা চাইলেন অহনা

ডেস্ক, রাজনীতি ডটকম

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ছোট পর্দার নিয়মিত মুখ ছিলেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্ত-অনুাগীদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। যেখানে নিজের ভালো লাগার বিষয় গুলো ভক্তদের মাঝে শেয়ার করে থাকেন।

সম্প্রতি অভিনেত্রী এক পোস্ট দিয়ে দেশের বাজারে পণ্যের দাম নিয়ে কথা বলেছেন। আর পোস্টের কমেন্ট বক্সে এক ভক্তের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অহনা আওয়ামী লীগের শাসনামলে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা না বলায় ক্ষমা চেয়েছেন।

পোস্টে অহনা লিখেছেন, ‘অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না, খাবারের দাম যেভাবে বাড়ছে তাতে করে কিছুদিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে। আল্লাহ্ আমাদের সবাইকে তুমি ভালো রাখো।’

কমেন্ট বক্সে ফেরদৌস ওয়াহিদ নামে একজন অহনানে মেনশন দিয়ে লিখেছেন, ‘প্লিজ সম্মান করি আপনাকে সেই জায়গাটা নষ্ট না করার অনুরোধ করছি, গত বছর এই সময়ে ১২০০ টাকায় কাঁচা মরিচ, ২০০ টাকায় পেঁয়াজ কিনে খাওয়া জাতি আমরা। তখন আপনাদের অসুবিধা হয়নি এখন কেনো এত অসুবিধা হচ্ছে আমাদের?’

এরপর অহনা মন্তব্যের পরিপ্রেক্ষিতে লিখেছেন, ‘আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তখনকার আহাজারি এতোটা বোঝা যায় নাই যেইটা এখনকারটায় শুনা যায়। আর আমি সত্যি লজ্জিত কারণ তখন আমার কথা না বলার জন্য। আমাকে সবাই মাফ করবেন।’

প্রসঙ্গত, অহনা রহমান ২০০৮ সালে তার অভিনয় জীবন শুরু করেন এবং দ্রুতই টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফ্যামিলি ক্রাইসিস, প্রিয়তমা আমার, মেঘের ছায়া, বৃষ্টি বিলাস ইত্যাদি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬