ফারুকী উপদেষ্টা হওয়ায় সংস্কৃতিকর্মীরা যা বললেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ফারুকীকে প্রথম অভিনন্দন বার্তা পাঠান অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শপথগ্রহণের আগে সন্ধ্যা ৭টায় ফারুকীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান জয়। যেখানে তিনি লেখেন, ‘অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।’

‘পরবাসিনী’, ‘লালটিপ’ সিনেমার পরিচালক স্বপন আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়! অভিনন্দন ফারুকী ভাই। আশা করি, এখন থেকে শিল্পী, শিল্পপ্রেমী, মিডিয়া, নাটক, সিনেমা এবং এই অঙ্গনের মানুষদের জন্য কোনো বাধা থাকবে না। আমাদের কমিউনিটি থেকে তার চেয়ে যোগ্য প্রতিনিধি আর কে হতে পারে! আমরা অত্যন্ত আনন্দিত!’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আরেক নির্মাতা খিজির হায়াত খান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘যাক, অবশেষে একজন শিল্পী (চলচ্চিত্র নির্মাতা) উপদেষ্টামণ্ডলীতে স্থান পেলেন।’

অভিনেতা শিবলু লিখেছেন, ‘অভিনন্দন! নতুন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কিছুদিন আগে নিজের ফেসবুক আইডিতে উপদেষ্টা হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন, এবার সত্যিই উপদেষ্টা হয়ে গেলেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।’

পরিচালক রাশিদ পলাশ শুভকামনা জানিয়েন এই নির্মাতাকে। আরেক পরিচালক সাজ্জাদ খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবশেষে প্রিয় সরয়ার ফারুকী ভাই উপদেষ্টা হইতে পারলেন। সময়ের দাবি মেনে নিয়েছে সরকার।’

পরিচালক গৌতম কৈরী লিখেছেন, ‘অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী ভাই। তীব্র শুভকামনা।’ গায়িকা এলিটা করিম লিখেছেন, ‘অভিনন্দন, মোস্তফা সরয়ার ফারুকী ভাই। নতুন কালচারাল উপদেষ্টা।’

নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, ‘এর চেয়ে গৌরবের মুহূর্ত আমাদের ছবিয়াল ভাই বেরাদরের জীবনে আর কী হতে পারে! আমাদের গুরু মোস্তফা সরয়ার ফারুকী আজ সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নিলেন, আমাদের সরো ভাই, আমাদের অভিভাবক, শিক্ষক, পরিবারের বড় ভাই, যিনি সুখে দুখে আমাদের আগলে রেখেছেন এতদিন। দেশের এত বড় এক দায়িত্ব আজ কাঁধে তুলে নিলেন।’

আশা ব্যক্ত করে রেদওয়ান রনি লেখেন, ‘আশা করি, বরাবরের মতোই বাংলাদেশ তার মেধা পরিশ্রম সততা আর অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাবে, আমরাও বরাবরের মতোই তার পাশে আছি নতুন বাংলাদেশে সবচেয়ে আশার আর ভরসার দিন আজ আমার, আমাদের সংস্কৃতি অঙ্গনের সবার।’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬