বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে মিশা সওদাগরের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কোরআন হিফজ প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরলেন হাফেজ মুয়াজ মাহমুদ। আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে নামার পর তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এরপর সংবর্ধনা জানাতে ছাদখোলা বাসে করে তাকে তার মাদরাসায় নেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ধর্মপ্রাণ অনেকেই।

চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরও হাফেজ মুয়াজ মাহমুদকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মুয়াজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত ও রাশি রাশি ফুলের শুভেচ্ছা। ’

এরপর মিশা সওদাগর লেখেন, ‘যারা কুরআন বুকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন, তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান। ’

প্রসঙ্গত, তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।

গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরের পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।

হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬