যুক্তরাষ্ট্রে মন ভালো নেই মেহজাবীনের

ডেস্ক, রাজনীতি ডটকম

মেহজাবীন চৌধুরী ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি ‘তিথিডোর’ নাটকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকহৃদয়ে নাড়া দিয়েছেন। ‘তিথিডোর’ নাটকে একজন অবিবাহিত মেয়ের জীবনের সংগ্রাম ও হতাশা যে কতখানি গভীর হতে পারে, সেটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। তাঁর ক্যারিয়ারে আছে অসংখ্য নাটক ও ওয়েব সিরিজ। বর্তমানে সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি।

নাটকে যেমন চরিত্রই করুন না কেন, ব্যক্তিগত জীবনে সব সময় হাসিখুশি এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি। সঙ্গে একটি ছবিও। ছবিতে দেখা গেছে, রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় বসে আছেন অভিনেত্রী। বর্তমানে অবসর কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে তোলা এই ছবির ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে, মন ভালো নেই মেহজাবীনের।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যখন আমি বাসায় থাকি এবং আমার রুমের বাইরে ঝগড়া ও ছোটখাটো তর্কের শব্দ শুনে জেগে উঠি, তখন সাধারণত আমি বিরক্ত হই। কিন্তু এখন অনেক দিন ধরে দেশে না থাকায় আমি শুধু এ মুহূর্তগুলো মিস করছি। আমার ভাইবোনদের অযথা চিৎকার, আমার বাবা-মায়ের জোরে হাসি বা তুচ্ছ বিষয়ে তর্ক করা। আমি বুঝতে পারছি যে আমার পরিবারের কথাবার্তা, হাসি বা ঝগড়ার শব্দে জেগে ওঠা সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি।’

মেহজাবীনের এই পোস্ট দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। অনেকে প্রিয় অভিনেত্রীকে দিচ্ছেন সান্ত্বনাও। একজন লিখেছেন, ‘জীবনের এই ছোটখাটো মুহূর্তগুলোর মধ্যেই আসল সুখের ছোঁয়া পাওয়া যায়। এমন এক সময় আসে, যখন এগুলো মিস করে চোখে জল চলে আসে।’ আরেকজন লিখেছেন, ‘পরিবার থেকে দূরে থাকলে বোঝা যায় পরিবার কী জিনিস।’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে