বিনোদন ডেস্ক

দেশীয় চলচ্চিত্রের স্বর্ণযুগে প্রতি বছরই ঈদে সিনেমা মুক্তির হিড়িক পড়ে যেত। ধীরে ধীরে সিনেমা হল কমে যেতে থাকলে এখনো ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির প্রবণতা অব্যাহত রয়েছে, তবে পরিমাণ কমে গেছে অনেকটাই। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফের সিনেমা মুক্তির পরিমাণ বেড়েছে। তারপরও এবারের ঈদুল আজহা এসেছে বেশ ব্যতিক্রম হয়েই।
সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
দেশে সিনেমা হল কমে যাওয়ার কারণে এত বেশি সিনেমা মুক্তির ‘সুখবরে’ও ভ্রু কুঁচকে গেছে দর্শকসহ চলচ্চিত্রসংশ্লিষ্টদের। কারণ সিনেমাগুলো শেষ পর্যন্ত বাজার পাবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক এবারের ঈদের ৯ সিনেমা।
ঢালিউডের মেগা স্টার শাকিব খান এবারের ঈদে পর্দায় এসেছেন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘রকস্টার’ নিয়ে। আজমান রুশো পরিচালিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
নামের মতোই এক রকস্টারের জীবনের উত্থান-পতনের কাহিনী এই সিনেমা। কেন্দ্রীয় চরিত্রেই রয়েছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। কেন্দ্রীয় চরিত্রে আরও রয়েছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।
‘রকস্টারে’র স্ট্রিমিং পার্টনার চরকি। অফিশিয়াল মিউজিক পার্টনার এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সিনেমার দুটি গান ‘পিরিতি’ ও ‘আমাকে উড়িয়ে দাও’ এরই মধ্যে সাড়া ফেলেছে।
‘হাওয়া’ সিনেমা দিয়ে বড় খ্যাতিই অর্জন করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। চার বছর পর এবারের ঈদে তিনি এসেছেন ‘রইদ’ সিনেমা নিয়ে। সিনেপ্লেক্সের পাশাপাশি কিছু একক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়াসমিন রিয়াদসহ অন্যরা। গল্প লিখেছেন পরিচালক সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।
‘রইদ’ সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ। সিনেমার তিনটি গান ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি মনের মানুষ র’ ও ‘রহে না’ এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এবং সাড়াও ফেলেছে।
নির্জনতার কবি জীবনানন্দ দাশের কবিতার কিংবদন্তী চরিত্র ‘বনলতা সেন’কে চলচ্চিত্রের পর্দায় নিয়ে এসেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। মাল্টিপ্লেক্সে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি একদিকে যেমন জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে তুলে ধরেছে বনলতা সেন চরিত্রটিকে, তেমনি এই মৌলিক গল্প খুঁজে ফিরেছে কবির জীবনকে।
পরিচালক নিজেই এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।
বাংলা গোয়েন্দা গল্পের কিংবদন্তী চরিত্র ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের এ চরিত্র নিয়ে সিনেমা নির্মিত হয়েছে বেশ কয়েকটি। এবার এই চরিত্রকেই বড়পর্দায় আবার তুলে ধরেছেন পরিচালক সৈকত নাসির। সিনেমার নামও রেখেছেন ‘মাসুদ রানা’।
এ সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে রয়েছেন আবন্তিকা রহমান ও সৈয়দা তিথি অমনি। তিনজনেরই চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে এই সিনেমা দিয়ে।
চিত্রনায়িকা শবনম বুবলী এবারের ঈদে নিয়ে এসেছেন রহস্য-রোমাঞ্চ ও মনস্তাত্ত্বিক থ্রিলার ‘পিনিক’। জাহিদ জুয়েলের পরিচালনায় এ সিনেমার আরেক মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ।
প্রতিশোধ ও পালটা প্রতিশোধের এই গল্পটিই জাহিদ জুয়েলের প্রথম চলচ্চিত্র। আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরীর মতো শক্তিমান অভিনয়শিল্পীরা কাজ করেছেন এতে। আকাশ ও তৃষা চ্যাটার্জীর কণ্ঠে এ সিনেমার আইটেম সং ‘চুম্মা’ প্রকাশিত হয়েছে এরই মধ্যে।
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবারের ঈদে বড়পর্দায় এসেছেন অ্যাকশন সিনেমা নিয়ে, যার নাম ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় এক জেদি মানুষের প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে, যে মায়ের সম্মান ও অধিকার আদায় করতে গিয়ে অপরাধ জগতের ক্ষমতাধর এক ব্যক্তিতে পরিণত হয়।
সোমবার প্রকাশিত হয়েছে এ সিনেমার আইটেম সং ‘গুলগুলি পিঠা’। সংগীতশিল্পী মিলা ও প্রতীক হাসানের কণ্ঠে এ গানটিও বেশ সাড়া ফেলেছে।
পলিটিক্যাল স্যাটায়ারধর্মী গল্প নিয়ে আকাশ হক নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ছাত্র রাজনীতির চিত্র তুলে ধরা হয়েছে এ সিনেমায়। পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন আকাশ হক নিজেই।
দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস ও আখতারুজ্জামান আজাদসহ এক ঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন এই সিনেমায়।
এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাটি ‘বাংলাদেশ প্যানারমা’ বিভাগে সেরা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার হিসেবে হীরালাল সেন পদক জিতে নেয়।
এবারের ঈদে বাণিজ্যিকধর্মী দুটি চলচ্চিত্র নিয়ে আসছেন নির্মাতা বদিউল আলম খোকন। একই ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালনা করা দুটি সিনেমা ‘তছনছ’ ও ‘অফিসার’।
‘তছনছ’ সিনেমায় অভিনয় করেছেন ববি হক, মুন্না খান, মিশা সওদাগর, দীপা খন্দকারসহ অন্যরা। অন্যদিকে ‘অফিসার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও ডিএ তায়েব।

লিভার-সংক্রান্ত জটিলতায় গত কয়েক দিন ধরে চরম সংকটাপন্ন অবস্থায় ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়।
১২ দিন আগে
নানা সমালোচনার পর মুক্তির দুই দিন আগেই স্থগিত করা হলো চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদপত্র। অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতে সিনেমার সেন্সর সনদপত্রটি বাতিল করা হয়।
১৫ দিন আগে
মারাহর কাজগুলো নিয়ে আমি যখন পড়ালেখা করছিলাম, আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল তার সেই ছোট্ট তাঁবুর গল্প। এক শরণার্থী শিবিরের ভেতরে, যেখানে মানুষের নিজের জন্য জায়গা নেই, সেখানে একটি তাঁবুকে গ্যালারি বানিয়ে ফেলল সে। এ যেন সেই প্রবল ধ্বংসযজ্ঞ ও অসহায়ত্বের মধ্যেও এক নীরব বিদ্রোহ।
১৫ দিন আগে