অরুণ কুমার

গৃহস্থ বাড়ি মানেই এলাহি কারবার। বিরাট একটা উঠোন। একপাশে শোবার ঘর। সেগুলো কাঁচা কিংবা পাকা দুধরনেরই হতো। আরেক পাশে রান্না ঘর। এক কোণায় গবাদিপশুর জন্য বড়সড় একটা কাঁচা ঘর। এটাকেই গোয়াল বলে। আরেক এক কোণায় হয়তো ধান রাখার জন্য এক বা একাধিক গোলা ঘর।
গোলা ভরা ধান যার থাকে, তার গোয়াল ভরা গরুও থাকে। গো থেকেই গোয়াল। একজন গৃহস্থের অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী, তা পরিমাপের জন্য তুলনা করা হতো তার গোলার সংখ্যা আর গোয়ালের আকার দিয়ে।
উঠানের এক পাশে বিশাল এক খোলা ঘর হলো এই গোয়াল। এর এক পাশে দেয়াল বা বেড়া, বাকি তিন পাশ খোলা। বাড়ির সীমানাপ্রাচীরের এই ঘরে চাল স্থাপন করা হতো। তাই এক পাশে দেয়াল দেখা যেত।
বাকি তিন পাশ খোলাও থাকতে পারে, আবার না-ও পারে। তবে গরু-মহিষের গরমের কথা ভেবে তিন পাশ খোলাই রাখা হতো। গৃহস্থের অবস্থা কত ভালো তার ওপর নির্ভর করে গোয়ালে খড় বা টালি দিয়ে ছাউনি দেওয়া হতো। দোচালা ঘর।
আড়মাচার ওপর দুই চালের মাঝখানের ফাঁকা জায়গায় রাখা হতো জ্বালানি, কিংবা ধানের খড়।
গোয়ালের মেঝেতে গরুর খাবার পাত্র, গরু বাঁধার জন্য খুঁটি বসানো হতো। গরুর প্রস্রাবে গোয়ালের মেঝে কাদা হয়, রোগজীবাণু বাসা বাঁধে, তাই মেঝেতে ইট বিছিয়ে দেওয়ার চল যেমন ছিল, তেমনি মেঝেতে ছিটিয়ে দেওয়া হতো ছাই ও কয়লা। এ দুটি জিনিস ভালো জীবাণু ও ছত্রাকনাশক হিসেবে কাজ করে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর একই ধরনের আশ্বাসে আরও ৫০ লাখ টাকা এবং পরে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।
১০ দিন আগে
পোস্টে শোক প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, অভিনয় শিল্পীসংঘ বাংলাদেশের সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
১১ দিন আগে
গ্রামবাংলার নিসর্গে চৈত্র সংক্রান্তির আবহ যেন আরও গভীর ও প্রাণবন্ত। পুরনো বছরের যাবতীয় দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে মুখর হয়ে ওঠে জনপদ। ব্যবসায়িক জীবনে পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে নতুন করে ‘হালখাতা’ খোলার যে প্রথা, তা যেন নতুন সূচনারই এক প্রতীকী ভাষ্য।
২২ দিন আগে
সম্রাট আকবরের সময়কাল থেকেই আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদ্যাপন শুরু হয়। বৈশাখ মাসকে বছরের প্রথম মাস ধরা হয়, কারণ ৯৬৩ হিজরি বছরের মহরম মাস বৈশাখ মাসের সঙ্গে মিলেছিল। সেই হিজরি ও সৌর সনের সংমিশ্রণে তৈরি ‘ফসলি সন’ সময়ের সঙ্গে সঙ্গে বাংলার সংস্কৃতি ও কৃষির সঙ্গে মিশে ‘বঙ্গাব্দ’ বা বাংলা সন নামে পরিচিতি
২২ দিন আগে