ডেস্ক, রাজনীতি ডটকম

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
অপু জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা এবং যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‘খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।’
এ ছাড়া গোলাম ফরিদা ছন্দাসহ আরো অনেকে শোক জানিয়েছেন। দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে বহু প্রজন্মের দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছেন বৈদ্যনাথ সাহা। তার প্রয়াণে শিল্পাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।
১৬ দিন আগে
হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১৮ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
২২ দিন আগে