শিল্প-সাহিত্য

ইংরেজে সাহেবের কোট এবং আশুতোষের জুতা

অরুণ কুমার
প্রতিকী ছবি

ব্রিটিশ সাহেবরা নেটিভ ইন্ডিয়ানদের মানুষ বলেইও গণ্য করতেন না। তাঁরা যেখানে থাকতেন তাঁর আশপাশে নেটিভদের প্রবেশ নিষেধ ছিল। তাঁরা ট্রেনের যে কামরায় উঠতেন, সে কামরায় ভারতীয়দের ওঠা নিষেধ ছিল। এ নিয়ে প্রায়ইা হাঙ্গামা হতো। কিন্তু সেই হাঙ্গামায় কি নেটিভরা জিততে পারতেন! উপায় ছিল না, তাই হার মানতে হতো। কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায় অন্য ধাতুতে গড়া। তিনি তো আর দশটা সাধারণ নেটিভদের মতো নন। রীতিমতো শিক্ষিত ও ডাকসাইটে ব্যক্তিত্ব! তিনি কেন ইংরেজদের দুর্ব্যবহার মুখ বুঁজে সহ্য করবেন।

একবার তিনি কলকাতার বাইরে গিয়েছিলেন কী একটা কাজে। ফেরার সময় ট্রেনে উঠলেন। ভাগ্য খারাপ, সেই কামরায় ছিলেন এক ইংরেজ সাহেব। একজন নেটিভের উপস্থিতি তিনি ভালোভাবে নেননি।

আশুতোষ মুখোপাধ্যায় নিজের বার্থে ঘুমিয়ে পড়লেন এক সময়। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙল তাঁর। কিন্তু অবাক কাণ্ড! তাঁর জুতোজোড়া উধাও। আশুতোষের বুঝতে বাকি রইল না, এটা ওই ব্যাটা ইংরেজের কাণ্ড!

সাহেব তখন ঘুমাচ্ছিলেন। বার্থের হুকে টাঙোনো ছিল সাহেবের কোট। আশুতোষ সেখান কোটটা খুলে বাইরে ছুড়ে দিলেন।

এক সময় ইংরেজে সাহেবের ঘুম ভাঙল। উঠে যখন নিজের কোট দেখতে পেলেন না, তমি্‌বগম্বি শুরু করলেন। চেঁচিয়ে আশুতোষকে বললেন, ‘আমার কোট কোথায়?’

আশুতোষ জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, ‘তার আগে বলুন, আমার জুতো জোড়া কোথায়?’

সাহেব রেগে খাপ্পা! বললেন, ‘তোমার জুতো বাইরে হাওয়া খেতে গেছে।’

আশুতোষও ইটের বদলে পাটকেল ছুড়ে বললেন, ‘তোমার কোট আমার জুতো খুঁজতে বাইরে গিয়েছে।’

সাহেবের তখন আর বলার কিছু ছিল না। মুখ চুন করে বসে রইলেন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে