Ad

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

০৬ ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সদর উপজেলার হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

রাজশাহীর সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর

০৫ ডিসেম্বর ২০২৪

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করে তার আইনজীবী জামিনের আবেদন করলে নামঞ্জুর করা হয়।

রাজশাহীর সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর

ঠিক মতো নির্বাচন দিলে আ.লীগকে পালাতে হতো না

০৫ ডিসেম্বর ২০২৪

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, কোটা আন্দোলন সরকার পতন আন্দোলনে রূপান্তর হওয়ার কৃতিত্ব শেখ হাসিনার নিজেরই। তিনি ছাত্রদের সন্ত্রাসী বলে দমন করার চিন্তা করেছিলেন। ফলে সকল কৃতিত্ব আমি তাকেই দেব।

ঠিক মতো নির্বাচন দিলে আ.লীগকে পালাতে হতো না

রাজশাহীতে আলুর বীজে সিন্ডিকেট, দিশেহারা চাষি

০৪ ডিসেম্বর ২০২৪

রাজশাহী জেলায় প্রতি বছরই আলুর বাম্পার ফলন হয়। কৃষকরা তাদের সর্বোচ্চ দিয়ে আলু চাষ করে লাভের আশায় অপেক্ষায় থাকেন। কিন্তু এবার আলুর উৎপাদন খরচ ও বীজ নিয়ে সিন্ডিকেট চলছে। কাঙ্ক্ষিত বীজ না হলে আলুর ফলন ভালো হয় না। তাই বীজ সংগ্রহে কৃষক মরিয়া হয়ে উঠেছেন।

রাজশাহীতে আলুর বীজে সিন্ডিকেট, দিশেহারা চাষি

রাজশাহীর হোটেল-রেস্তোরাঁর ৮৭ ভাগ তেলই অস্বাস্থ্যকর

০৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত ৮৭ ভাগ তেলই অস্বাস্থ্যকর বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত নভেম্বর মাসে এই পরীক্ষা চালায় সংস্থাটি। এতে মাত্র ১৩ শতাংশ হোটেল-রেস্তোরাঁ ভালো তেল ব্যবহার করে বলেও উঠে আসে।

রাজশাহীর হোটেল-রেস্তোরাঁর ৮৭ ভাগ তেলই অস্বাস্থ্যকর

রাবির সাবেক প্রোভিসি জাকারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

০৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, সাবেক ছাত্র উপদেষ্টা মো. তারেক নুর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ নয়জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে।

রাবির সাবেক প্রোভিসি জাকারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী গ্রেপ্তার

০৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীর চারঘাট উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সহপাঠী সালাউদ্দিন নাফিজ (১৯) গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহপাঠী গ্রেপ্তার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

০৩ ডিসেম্বর ২০২৪

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার থেকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সহকারী হাইকমিশনারের কার্যালয়টিকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছেন। পাশাপাশি এই কার্যালয়ের আশপাশের এলাকায়

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

০২ ডিসেম্বর ২০২৪

অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এসময় আইনের নিষিদ্ধ খোলা ভোজ্য তেল (ড্রামে) বিক্রি বন্ধের পাশাপাশি বাজার ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন

০১ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে জগিং ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন

রামেবি স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

০১ ডিসেম্বর ২০২৪

বিশ্ব ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীবাসীর বহুল প্রতিক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১২টায় মহানগরীর বাজেসিলিন্দা এলাকায় অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে এই কাজের উদ্বোধন করা হয়।

রামেবি স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

৩০ নভেম্বর ২০২৪

বাংলার ঐতিহ্যবাহী ঋতুভিত্তিক নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির চিরায়ত এক উৎসব। আজ শনিবার রাজশাহীতে বর্ণিল আয়োজনে নেচে-গেয়ে এই উৎসব উদযাপন করেছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।

রাজশাহীতে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

৩০ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তিনি মারা যান বলে আজ শনিবার দুপুরে হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

৩০ নভেম্বর ২০২৪

রাজশাহীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোহাম্মদ রাব্বী (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত

২৯ নভেম্বর ২০২৪

যমুনা নদীর ওপর নবনির্মিত উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নামে আগামী বছরের (২০২৫) জানুয়ারিতে এ সেতু উদ্বোধনের কথা রয়েছে। তবে নবনির্মিত রেল সেতুর নাম কি দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। ইতোমধ্যে রেল সেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেপ্তার ৩

২৮ নভেম্বর ২০২৪

রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের গ্রেপ্তার করে। এরপর রাতে তাদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান।

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিকাণ্ডে গ্রেপ্তার ৩

জুলাই গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি শিবিরের

২৭ নভেম্বর ২০২৪

জুলাই বিপ্লবের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার দুপুর আড়াইটায় নগরের রেলগেট থেকে এই বিক্ষোভ মিছিল বের বের হয়। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের অংশ হিসেবে বের হওয়া মিছিলটি নগরের সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়।

জুলাই গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি শিবিরের