রামেবি স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহী ব্যুরো

বিশ্ব ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীবাসীর বহুল প্রতিক্ষিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১২টায় মহানগরীর বাজেসিলিন্দা এলাকায় অধিগ্রহণকৃত নিজস্ব জমিতে এই কাজের উদ্বোধন করা হয়।

অতিথিদের নিয়ে ফলক উন্মোচন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই স্থাপনা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।

এর আগে সকাল সাড়ে ১০টায় রামেবি’র কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকারের সভাপতিতে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক বলেন, দেশের মানুষের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের নিমিত্ত ২০১৬ দেশে ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ২০১৭ সাল থেকে রামেবি’র একাডেমিক কার্যক্রম শুরু হয়। সে হিসেবে রামেবি’র বয়স প্রায় ৮ বছর। এ সময়ের মধ্যে প্রকল্প প্রণয়ন, প্রকল্পের নকশা প্রণয়ন ও অনুমোদন, ভূমি অধিগ্রহণসহ সংশ্লিষ্ট বহু কাজ সম্পন্ন হয়েছে। এই কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশলসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন। আজ (রোববার) উদ্বোধনের মাধ্যমে নিজস্ব জায়গায় রামেবি’র অবকাঠামো নির্মাণের যাত্রা শুরু হলো। শিগগিরই দৃশ্যমান হবে রামেবি।

উপাচার্য আরও বলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আওতাধীন বড় বনগ্রাম মৌজা, বাজে সিলিন্দা ও বারইপাড়া মৌজার অংশ নিয়ে মোট ৬৭.৬৭৯২ একর জমির উপর এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। রামেবি হবে পরিবেশ বান্ধব ও সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়। পূর্ণাঙ্গ প্রকল্পটি দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ের নির্মাণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১২’শ শয্যাবিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল ভবন, যা বেসমেন্টসহ ১২ তলা। এই হাসপাতাল ভবনটির সর্বমোট আয়তন হবে প্রায় ১২ লাখ বর্গফুট। বিশ্বমানের সকল সুবিধাদি এখানে বর্তমান থাকবে। এখানে পর্যাপ্ত সংখ্যক আইসিইউ, অত্যাধুনিক ওটি রুম ও পোস্ট অপারেটিভ রুম সমূহ থাকবে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা সহকারে পর্যাপ্ত ওয়ার্ড ও কেবিনের ব্যবস্থা থাকবে। কেবিন এবং ওয়ার্ডের বেডসমূহে মেডিকেল গ্যাস সংযোগের ব্যবস্থা থাকবে। রোগীদের নিকট হতে স্যাম্পল কালেকশনের পর মনুষ্য পরিবহন ব্যতিরেকেই পাইপ লাইনের মধ্য দিয়ে নিউমেটিক প্রেসার এর মাধ্যমে সঞ্চালনের ব্যবস্থা করা হবে। হাসপাতালে বৃহদায়তন ২২ টি লিফটের পাশাপাশি থাকবে ৪ টি এসকেলেটর। হাসপাতলে বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রাখবার লক্ষ্যে তিন স্তরের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা থাকবে। এ বিষয়টি নিশ্চিত করার জন্য হাসপাতাল ভবনের জন্য উন্নতমানের দুইটি আলাদা বৃহদাকার পাওয়ার জেনারেশন ইউনিটের ব্যবস্থা থাকবে। অগ্নিসংক্রান্ত দুর্ঘটনা এড়াবার লক্ষ্যে ভবনের অভ্যন্তরীণ ফাইয়ার ফাইটিং ব্যবস্থার পাশাপাশি, অতিরিক্ত সর্তকতা হিসেবে একটি সেটেলাইট ফায়ার স্টেশন নির্মিত হবে। এছাড়াও সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা থাকবে এবং থাকবে আধুনিক নার্স কলিং সিস্টেম। হাসপাতালের সন্নিকটেই থাকবে বেসমেন্টসহ ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক একাডেমিক ভবন।

উপাচার্য বলেন, প্রথম পর্যায়ের নির্মাণের শেষেই, যাতে করে এই ক্যাম্পাস হতে বিশ্ববিদ্যালয় যাবতীয় কার্যাদি সম্পন্ন করা যায় সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি ডরমেটরী, একটি মর্গ, একটি স্কুল, একটি মসজিদ, তিনটি বিদ্যুতের সাব-স্টেশন, একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন, এছাড়াও নির্মিত হবে সীমানা প্রাচীর, সদৃশ্য তিনটি গেইট, বিশটি নিরাপত্তা চৌকি যাতায়াতের জন্য রাস্তা, পয়ো নিষ্কাশনের ব্যবস্থা, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা ইত্যাদি নির্মাণ করা হবে। সর্বোপরি এই হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এর পরিবেশ। পরিবেশের উপর সর্বাধিক গুরুত্বারোপ করে এখানে থাকবে প্রায় ৯ একরের একটি জলাধার। এটি সম্পূর্ণ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকার প্রয়োজনীয় আদ্রতা বজায় রাখতে সহযোগিতা করবে। অন্যদিকে এটি বৃষ্টির পানি ও ক্যাম্পাসের ব্যবহৃত পানির আধার হিসেবে ব্যবহৃত হবে। উল্লেখ্য যে, যথাযথ শোধনের পরেই ব্যবহৃত পানি জলাধারে সংরক্ষণ করা হবে। এই সবুজ ক্যাম্পাসের সবুজের সমারহ যথাসম্ভব যথাযথ রাখা হবে। সে লক্ষ্যে বেশ কিছু গাছকে না কেটে স্থানান্তর করা হবে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক উপযুক্ত শ্রেণীর নতুন বৃক্ষ রোপন করবার পরিকল্পনা রয়েছে। এরফলে আগামী প্রজন্মের জন্য প্রকৃতির কোলে আধুনিকতার ছোয়ায় এখানে গড়ে উঠবে একটি বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন, অবকাঠামো নির্মাণ কাজের পাশাপাশি চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে খুব দ্রুত চিকিৎসা বিজ্ঞান ও নার্সিং এর বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতকোত্তর কোর্স সমূহ চালু করার পরিকল্পনা রয়েছে। এরফলে বিশ্বমানের দক্ষ ও বিজ্ঞ চিকিৎসকসহ স্বাস্থকর্মী তৈরি হবে। তিনি বলেন, প্রথম পর্যায়ের প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৫৭ কোটি টাকা এর মধ্যে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় ধরা হয়েছে ৭৭৬ কোটি টাকা। এছাড়াও নির্মাণ কাজে ধরা হয়েছে ১০০৩ কোটি টাকা এবং যন্ত্রপাতি ও আসবাবপত্রের জন্য অনুসাঙ্গিক ব্যয় ধরা হয়েছে ৪৭৮ কোটি টাকা। প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২৭ সালের ৩০ শে জুনের মধ্যে শেষ করবার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ের কাজ চলমান থাকা অবস্থায় দ্বিতীয় পর্যায়ের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে থাকবে আরও ৪টি একাডেমিক ভবন, ৩টি হল ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৪০ টি বাসভবন, ১টি লাইব্রেরি ভবন, ১টি টিএসসি ভবন, ১টি জিমনেসিয়াম, ১টি অডিটোরিয়াম, ১টি শহীদ মিনার, ১টি মন্দির, ১টি আন্তর্জাতিক মানের গেস্ট হাউজ ও হোটেল এবং ১টি বাণিজ্যিক ভবন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম। এসময় আরও বক্তব্য দেন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির আমির মাওলানা ড. কেরামত আলী প্রমুখ।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, নগরীর সুধিজন, রাজশাহী মেডিকেল কলেজসহ অধিভুক্ত বিভিন্ন মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ, বৈসম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, রামেবির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. আব্দুস সালামসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

৮ ঘণ্টা আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

১ দিন আগে

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।

১ দিন আগে

বৈসাবি উৎসবে মেতেছে খাগড়াছড়ি, ত্রিপুরাদের গড়িয়া নৃত্যে বর্ণাঢ্য সূচনা

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।

১ দিন আগে