খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সরকারি খাদ্য মজুত এখন ১২ লাখ টনের ওপরে। চলতি মাসেই মিয়ানমার থেকে এক লাখ টন চাল আসবে। পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও জিটুজি ভিত্তিতে চাল সংগ্রহের চেষ্টা চলমান রয়েছে।
চালের বাড়তি দাম প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘সব ধরনের চালের দাম বাড়েনি। চালের একটি ধরনের দাম বেড়েছে, সেটি সরবরাহ পদ্ধতির কারণে হচ্ছে।’
ব্যবসায়ীরা বলছেন, জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ৪-৫ মাস ধরে ব্যবসায় মন্দা গেছে। ব্যবসা-বাণিজ্য যখন স্বাভাবিক হতে শুরু করছে, তখন কর বাড়ানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে কাতার এনার্জি মার্কেটিং থেকে প্রতি টন ৩৫৪ দশমিক ৬৭ ডলার দরে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে মো
এদিকে, ব্যাংকগুলোও ক্রয়-বিক্রয় উভয় ক্ষেত্রে ডলারের দাম ২ টাকা বাড়িয়েছে। পরে টাকার মান আরো দুই টাকা কমে যায়। ব্যাংকগুলো এখন থেকে আমদানি, ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে সর্বোচ্চ ১২২ টাকা দরে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করবে।
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২.৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে গেল ডিসেম্বরে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাস হিসেবে আগে কখনোই এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি।
শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের টার্গেট হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়া। রাজশাহী জেলায় এক লাখ জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের দারিদ্র্যসীমার নিচে বাস করা প্রায় পাঁচ কোটি মানুষের মধ্যে অন্তত এক কোটি প্রকৃত দরিদ্র জনগণকে আমরা এর আও
অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৫টি কোম্পানির, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
ডিসেম্বর মাসের ২৮ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার ২১৪ ডলার। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ডলার। আর আগের বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ২০০ ডলার।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভাই-বোন যারা বিদেশে চাকরি করছেন, তাদের টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সঙ্গে আপনারা সেই টাকা পাচ্ছেন। ইসলামী ব্যাংক সেখানে এক বিশাল ভূমিকা পালন করছে। ব্যাংকিং খাতে আস্থা রাখতে বলে বলেন তিনি। খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি হ
প্রতিবেদনে বলা হয়, সাইফুল আলম মাসুদের স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের দুই ছেলে আশরাফুল আলম ও আহসানুল আলম অর্থপাচারসহ বেশ কয়েকটি অভিযোগের তদন্তের মুখোমুখি। এছাড়া, তাদের প্রতিষ্ঠিত এস. আলম গ্রুপের সাথে সম্পৃক্ত সহযোগীদের বিরুদ্ধেও তদন্ত চলছে।
আয়কর রিটার্ন জমা এখন পর্যন্ত আশানুরূপ না হওয়ায় ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ৩১ ডিসেম্বর। মঙ্গলবার এনবিআর এক আদেশে এ কথা জানায়।
এর আগে গত ১৯ ডিসেম্বর সোনার দাম বাড়ানো হয়। পাঁচদিনের ব্যবধানে পর এখন কিছুটা কমানো হলো। সোমবার (২৩ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতির ভিত্তিতে বাংলাদেশের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ৪২ লাখ ৮০ হাজার ডলার।
বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। সবচেয়ে বড় দূষণ-চ্যালেঞ্জের মুখোমুখিও রয়েছে দেশটি। ফলে প্রতিটি খাতে জলবায়ু সহনশীলতা উন্নত করা ও দূষণের দুর্যোগ মোকাবিলা করা গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্র
হুন্ডি (আইনবহির্ভূতভাবে রেমিট্যান্স পাঠানো) সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ।