হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এ কারণে আগামীকাল সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ হচ্ছে বলে জানা গেছে।
এর আগে ২৬ নভেম্বর (মঙ্গলবার) হিলি বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। পরে স্লপ বুকিং চালু হওয়ায় পুরনায় আমদানি হয় পণ্য দুটি।
আমদানিকারকরা জানিয়েছেন, আজ রবিবার পূর্বের স্লট বুকিং করা আলু আমদানি হয়েছে। নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আগামীকাল থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাবে।
তবে স্থলবন্দরটি দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার স্লট বুকিং বন্ধ করে দেয়।
স্লট বুকিং বন্ধ কারণে ভারত থেকে আলু আমদানি কমে আসে। ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদারি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির ওপরে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে।
এদিকে পূর্বে এলসি করা আলু আমদানি হচ্ছে। আজ রবিবার পাঁচ ট্রাক আলু আমদানি হয়েছে। আগামীকাল (সোমবার) ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ থাকবে।
যতদিন ভারতে স্লট বুকিং চালু হবে না ততো দিন ভারত থেকে আলু আমদারি বন্ধ থাকবে বলে জানিয়েছেন নূর ইসলাম।
হিলি স্থলবন্দর আমদানিকারক শরিফুল ইসলাম বলেন, ভারতে স্লট বুকিং চালু না হওয়া পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি হবে না।
এদিকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকবে। পূর্বের এলসি করা ডাইমন আলু বন্দরে ৫১ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। আর ইস্টিক আলু কেজিপ্রতি বিক্রি হয়েছে ৬০ থেকে ৬১ টাকা দরে।
কাস্টমস তথ্য মতে, আজ ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ছয় ট্রাক আলু আমদানি হয়েছে।
এদিকে আন্দবাজারের তথ্য অনুযায়ী, ভিন্রাজ্যে আলু ‘রপ্তানি’ নিয়ে জটিলতা না কাটলে সোমবার থেকে ধর্মঘটে নামার হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। এর জেরে মঙ্গলবার থেকে ফের খোলাবাজারে আলুর দামবৃদ্ধি নিয়ে আশঙ্কা তৈরি রাজ্যে।

নতুন অর্থবছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এই বাজেট অনুমোদন পায়। ২০২৬-২৭ অর্থবছরের শুরুর দিন ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে।
৩ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মুদ্রানীতিতে চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। তবে মে মাস পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ৪ দশমিক ৯৮ শতাংশ। এ বাস্তবতায় নতুন করে ডিসেম্বর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ৬ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
৩ দিন আগে
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল সোমবারও এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
৪ দিন আগে
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট মাসের ফিউচার চুক্তি ১ দশমিক শূন্য ৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া অধিক সক্রিয় সেপ্টেম্বর মাসের কন্ট্রাক্ট শূন্য দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে লেনদেন হয়েছে ৭৩ দশমিক ৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্স
৪ দিন আগে