৪ মাসে এক লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর চার মাসে এক লাখ এক হাজার ২৮১ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৫৫ কোটি টাকা কম। আগের বছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল এক লাখ দুই হাজার ৩৩৬ কোটি ৪৫ লাভ টাকা। রাজস্ব কমার হার ১ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

জুলাই-অক্টোবর চার মাসে আমদানি শুল্ক থেকে রাজস্ব আদায় হয়েছে ৩২ হাজার ৬৭১ কোটি ১৪ লাখ টাকা। মূল্য সংযাজন কর (ভ্যাট) বাবদ আদায় হয়েছে ৩৬ হাজার ৭২৯ কোটি ৯৬ লাখ টাকা। আয়কর থেকে এসেছে ৩১ হাজার ৮৮০ কোটি ৪৩ লাখ টাকা।

চলতি বছরের প্রথম চার মাসে আমদানি থেকে আদায় ইতিবাচক ধারায় আছে। আর সব চেয়ে বেশি কমেছে মূল্য সংযোজন কর বাবদ আদায়।

আগের বছর ২০২৩-২৪ সালের এ সময়ে আমদানি শুল্ক আদায় হয়েছিল ৩২ হাজার ৪০০ কোটি ৮৫ লাখ টাকা। এবার এ চার মাসে শুল্ক আদায় শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।

আগের বছর ভ্যাট আদায় হয়েছিল ৩৮ হাজার ৬১২ কোটি ৪৫ লাখ টাকা, যা এবার প্রায় ৫ শতাংশ কমেছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে