প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের প্রতি বাংলাদেশ পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল। কনভেনশন বাস্তবায়নে সরকারের পরিষ্কার রোডম্যাপের কথাও উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। দুজনের আলাপ শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাক্ষাতের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।
মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ,পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আইএলও কনভেনশন বাস্তবায়ন ও পাচারকৃত অর্থ ফেরত আনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা।
সেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের বিশাল জনসংখ্যার বেশির ভাগই তরুণ জনগোষ্ঠী। আমাদের লক্ষ্য তাদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা এবং দেশের জন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন করা।
নিত্যপণ্যের সরবারহ চেইন সচল রাখাকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু পণ্যের দাম কমে এসেছে। সরকার দাম কমাতে অনেক পণ্যের শুল্ক কমিয়ে দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের ব্যবসা বাণিজ্যকে গতিশীল করতে ভূমিকা রাখবে। পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নত হলে ইউরোপ থেকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়বে।
বিদেশে পাচারকৃত এবং চুরি হওয়া অর্থ দ্রুত ফেরত আনার বিষয়ে লজিস্টিক ও বিশেষজ্ঞ জনশক্তি দিয়ে সহায়তা করারও আগ্রহ ব্যক্ত করেন ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
১ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে