গত বছরের ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স আসে ২.৬৪ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এর আগের মাস নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠান ২.২০ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
খাদ্য পণ্যের যৌক্তিক মূল্য কি হতে পারে তা নিয়ে আজ অনেক আলোচনা হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এগুলো কীভাবে কর্মে পরিণত করা যায় তা নিয়ে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হবে। ভোক্তাকে প্রকৃত সাহায্য করার জন্য নীতি প্রণয়ন দরকার বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ সংস্থার দায়িত্বশীল এক সদস্য জানান, অনেক আগেই ধারণা করা হয়েছিল যে বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম যেকোনো সময় ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু কয়েক দফা দুই হাজার ৮০০ ডলারের কাছাকাছি গিয়ে ফিরে আসে।
বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অনেকটাই একই প্রক্রিয়ায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
পরে উপদেষ্টা মেসার্স লাকি জামদানি উইভিং কারখানাসহ গঙ্গাপুর, চৌরাপাড়া, ভারগাঁও এলাকার আরও কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁতিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জামদানি পল্লী পরিদর্শন শেষে তিনি ছদ্মবেশে গঙ্গাপুর বাজারের খুচরা বাজারে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ধ
জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে গত বছরের ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘প্রতি বছরের ন্যায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধ
সাম্প্রতিককালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের প্লেনের টিকেট ব্লকিং ও কৃত্রিম মজুদের বিষয়ে এমডি বলেন, বিমানে বর্তমানে আগাম সিট বুকিং বা টিকেট ব্লকিং শূন্যের কোঠায়। বিষয়টি আমি নিজে মনিটরিং করি। এটা নিয়ে আগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযুক্তদের টিকেটিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে অন্য বিভাগে
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাৎসহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর/স্থানান্
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য ‘সঙ্কোচনমূলক’ ধরন বজায় রেখে এবং মূল্যস্ফীতি মোকাবেলাকে অগ্রাধিকার দিয়ে এমপিএস প্রণয়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্যে অ্যাটাব সভাপতি বলেন, আটাব ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের কল্যাণের পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ দিন যাবৎ নিরলসভাবে কাজ করছে।
সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার স্থিতিশীল রাখা, ডলারের যোগান স্বাভাবিক রাখাসহ অনিচ্ছাকৃত ঋণখেলাপীদের নীতি সহায়তা দেয়ার মাধ্যমে অর্থনীতিকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে সুপারিশ করেছে এফবিসিসিআই’র প্রতিনিধি দল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জানুয়ারি) পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ দশমিক ৯৩ বা ১ হাজার ৯৯৩ কোটি ডলারে নেমেছে। একই দিনে কেন্দ্রীয় ব্যাংকের পৃথক হিসাব মতে, মোট রিজার্ভের পরিমাণ রয়েছে ২ হাজার ৫২২ কোটি ডলার বা ২৫