বকেয়া ইস্যুতে ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়ার পর বাংলাদেশে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা গেছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় ৮৫ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির সুরাহা না হলে আদানি পাওয়ার সাতই নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে।
এমন একটি দেশের নির্বাচন, যেটি নিয়ে আলোচনা চলছে সারা পৃথিবীতে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের যেসব মানুষ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের মধ্যেও এই নির্বাচন নিয়ে রয়েছে আলাদা আলাদা ভাবনা।
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন মার্কিন পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হতে চলেছে। কারণ বিশ্বে বিভিন্ন প্রান্তে যুদ্ধ এবং অনিশ্চয়তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি তিনি ইতিমধ্যেই দিয়েছেন। নির্বাচনি প্রচারাভিযানের সময় নীতি বিষয়ক বহু প্রতিশ্রুতি দিতে দেখা গি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছেন এসকল কলেজের শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থী প্রতিনিধি রেখে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন না করা হলে তারা তাদে
বাংলাদেশের ঢাকায় শিল্পকলা একাডেমিতে একটি নাটক চলার সময় ‘উত্তেজিত জনতা আগুন দিয়ে দিবে’ আশঙ্কা প্রকাশ করে একাডেমির মহাপরিচালক নিজেই নাটকটি বন্ধ করে দেয়ার ঘটনার পর এ নিয়ে তুমুল শোরগোল চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে তাপসী তাবাসসুম উর্মি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে লিখলে তাকে সমর্থন করিনি। লিখেছি সে ভুল করেছে। সরকারি কর্মকর্তা হয়ে সে এ কাজ করতে পারে না। সে কন্ডাক্ট রুলে বাধা। কিন্তু এবার যিনি মন্তব্য করেছেন তিনি একজন নাট্যকর্মী। তার জন্য তো কন্ডাক্ট রুল প্রযোজ্য না। আজও খবরে দেখলাম আমাদের সংস্কৃতি উপদেষ্টা
বড় ধরনের চাপের মুখে পড়েছে জাতীয় পার্টি। দলটি শেষপর্যন্ত রাজনীতি করতে পারবে কি-না, তা নিয়ে দলের নেতারা চিন্তিত। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, দেশে এখনও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়নি।
বাংলাদেশে সম্প্রতি রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের মতো দাবিতে সক্রিয় হয়ে উঠতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটিসহ বিভিন্ন পক্ষকে। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছে তারা।
১৯৭১ সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটা ছিল ভৌগলিক স্বাধীনতা। মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা ছিল না, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু ৫ আগস্টের যে স্বাধীনতা তা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সকল বৈষম্যবিরোধী অবসান ঘটিয়ে সমাজের ন্যায় বিচার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবে আম
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা আগামী ১৭ নভেম্বর। তবে আইনজীবী ও বিশ্লেষকেরা মনে করেন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন সংস্কারও প্রয়োজন।
বাংলাদেশে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দেশটির সাধারণ মানুষের মুখে যে প্রশ্নটি ঘুরেফিরে বার বার শোনা যাচ্ছে, সেটি হচ্ছে- পরবর্তী সংসদ নির্বাচন কবে হবে? অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
‘সাংবিধানিক পথে যাত্রা ভুল হলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল’ আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ব্রেইন আয়োজিত যৌথ আলোচনা সভায় অতিথি ছিলেন আইন উপদ
বাংলাদেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণার পর ছাত্র রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে কি না সেটি নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বৈরশাসন বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধে ছাত্রলীগের বড় ভূমিকা থাকলেও স্বাধীনতার পরবর্
রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে দেশে কোনো সাংবিধানিক সংকট ও শূন্যতা তৈরি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। আর এ কারণে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না দলটি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে, শূন্যতা তৈরি হবে। তাই তারা চায় সংস্কার ও দ্রুত নির্বাচন।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদচ্যুতির দাবিতে আন্দোলন শুরুর পর রাষ্ট্রপ্রধানকে সরানোর উদ্যোগ নিয়ে চলছে নানা আলোচনা, বিশ্লেষণ। এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অপসারণের ক্ষেত্রে কিছু সাংবিধানিক জটিলতা সামনে এসেছে। আচমকা রাষ্ট্রপতির পদত্যাগের বিরোধিতা করে দেশের অন্যতম প্রধান রাজনৈ
বাংলাদেশে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ‘হঠাৎ’ স্থগিতের ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। আজ রোববার রাজশাহীর পুলিশ একাডেমিতে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।