তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচন: আলী ইমাম মজুমদার

ভয়েস অব আমেরিকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১০: ০৬
আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

দেশের নৈরাজ্যকর পরিস্থিতি দূর করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনায় অন্তরবর্তী সরকারকে অগ্রাধিকার দিতে হবে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সাধারণ সংবিধান সভা করে নির্বাচন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে সঠিক সময়ে নির্বাচন দেওয়াই উচিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের।

ভয়েস অব আমেরিকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি অগ্রাধিকার কী হওয়া উচিত?

আলী ইমাম মজুমদার: এই সরকার প্রধান উপদেষ্টা ডা. ইউনূস তো অনেক বড় মানুষ। পৃথিবীজুড়ে তার পরিচিতি রয়েছে। এই বাছাইটা সময় উপযোগী ও ভালো হয়েছে। এছাড়া অনেক ভালো উপদেষ্টা আছেন। সবাইকে তো আর আমি জানি না। আর প্রধান উপদেষ্টা বলেছেন, দেশে নৈরাজ্য চলছে। এখন প্রথম কাজ হবে এটা প্রতিরোধ করা, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। পাশাপাশি এই নৈরাজ্য প্রতিরোধের তো হাতিয়ার দরকার। সেই হাতিয়ার হচ্ছে প্রশাসন। পুলিশ এবং অন্যান্য যে প্রশাসন রয়েছে, তাদেরকে কাঠামোর মধ্যে আনতে হবে।

ভয়েস অব আমেরিকা: সর্বোচ্চ কতদিনের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া দরকার?

আলী ইমাম মজুমদার: এটার সর্বোচ্চ সময় কত হওয়া উচিত তা আমি বলতে পারব না। তবে, তার জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। তা হলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। তাই আগে এই সরকারকে দাঁড়াতে হবে। প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। তারপর রাজনৈতিক দলগুলোকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। এরজন্য যতটুকু সময় লাগে তাদেরকে দিতে হবে। তারপরই উপযুক্ত নির্বাচনে সময় হবে।

ভয়েস অব আমেরিকা: এমন একটি নির্বাচন নিশ্চিত করতে সংবিধান পরিবর্তন করে দলনিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের বিধান কি সংবিধানে স্থায়ীভাবে সংযোজন যথেষ্ট বলে মনে করেন? নাকি প্রথমে একটি সংবিধান সভা নির্বাচন করে সেখানকার নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে নতুন সংবিধান তৈরি করে তার আলোকে নতুন নির্বাচন দেয়া উচিত?

আলী ইমাম মজুমদার: তারা তো শপথ গ্রহণ করেছেন। বলেছেন, সংবিধান সংরক্ষণ করার কথা। তবে, সাধারণ সংবিধান সভা করে নির্বাচন করতে গেলে অনেক দেরি হবে। আমি মনে করি, সঠিক সময়ে নির্বাচন হওয়া উচিত। তাই আগে যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিলো। সেই ব্যবস্থাটা যুক্ত করা যেতে পারে। তাহলে এবারের মতো অবস্থা হবে না। তখন ৫ বছর পর-পর একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা খুব সহজ হবে।

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

ভাষা ও রাজনীতি— কী শেখাচ্ছেন এই প্রজন্মকে?

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো— এই ভাষা কেবল বেনামি অ্যাকাউন্টে সীমাবদ্ধ নয়; শিল্পী, শিক্ষক, লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক ও জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্বদের মধ্যেও এর ব্যবহার দেখা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে— আমরা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে কী ধরনের ভাষা ও সংস্কৃতির উদাহরণ রেখে যাচ্ছি?

৭ দিন আগে

বিশ্বকাপের উল্লাস: বিনোদন ও বিশ্বাসের সীমারেখা

কিন্তু যখন এই আনন্দ-উচ্ছ্বাস এমন এক পর্যায়ে পৌঁছে যায়, যেখানে ধর্মীয় প্রতীক, ঈমানের পরিচয় কিংবা পবিত্র বিশ্বাসকে বিনোদনের সঙ্গে প্রতিযোগিতায় দাঁড় করানো হয়, তখন বিষয়টি আর শুধুমাত্র খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তখন এটি বিবেক, মূল্যবোধ এবং ধর্মীয় অনুভূতির প্রশ্ন হয়ে দাঁড়ায়।

৭ দিন আগে

জুলাইয়ে নারীর ভূমিকা ও প্রাপ্তি

জুলাইয়ে দাঁড়িয়ে এই লেখার মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং রাষ্ট্র, সমাজ ও ইতিহাসের কাছে দাবি রাখি— এই দেশ, এই ইতিহাস যেন তাদের নামেও উচ্চারিত হয়। দীর্ঘ জুলাইয়ে ঝরে যাওয়া অসংখ্য নারীর প্রাণ, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে স্বৈরাচারী শাসনের অবসান হলেও নারীদের লড়াই এখনো চলমান।

৯ দিন আগে

শিশুরা মেধাবী, আমরা কি তাদের মেধা বিকাশের সুযোগ দিচ্ছি?

বাংলাদেশের গ্রাম থেকে শহর— সবখানেই অসংখ্য মেধাবী শিশুর জন্ম হচ্ছে। তারা প্রশ্ন করতে জানে, নতুন কিছু ভাবতে জানে, স্বপ্ন দেখতে জানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বিপুল সম্ভাবনার একটি বড় অংশ সঠিক পরিচর্যা, দিকনির্দেশনা ও সহায়ক পরিবেশের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

১১ দিন আগে