সরকারি কর্মচারীদের র্টিফিন ভাতার টিপ্পনী

জাকির আহমদ খান কামাল
জাকির আহমেদ খান কামাল

টিফিন ইংরেজি শব্দ। অর্থ— হালকা খাবার বা সামান্য পানীয়, যা বিশেষত খাওয়া হয় প্রাতঃরাশকালীন। ভারতের কিছু অংশে বা ভারতীয় উপমহাদেশের কিছু অঞ্চলে মধ্যহ্নভোজ বা খাবারের মধ্যবর্তী সময়ের স্ন্যাককেও টিফিন বলা হয়।

ব্রিটিশ রাজ্যে বিকেলের চা খাওয়ার ব্রিটিশ রীতি বুঝাতে টিফিন শব্দ ব্যবহার করা হতো। ১৮৬৭ সাল নাগাদ এটি উত্তর ব্রিটিশ ভারতের অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে মধ্যাহ্নভোজ বলা হতো।

টিফিনের বাংলায় অর্থ দাঁড়ায় উপাহার, সন্ধি বিচ্ছেদ করলে উপ+আহার। ব্যুৎপত্তিগত অর্থ— আহারের সমীপে। অর্থাৎ আহারে আগে। আমাদের সমাজ ব্যবস্থায় আহারের আগে সাধারণত এক গ্লাস পানি দেওয়া হয়। মানের দিক থেকেও তা বেমানান নয়। কারণ পানির অপর নাম জীবন। শুধু মানুষ নয়, পানি ছাড়া কোনো প্রাণীই বেশি দিন বাঁচতে পারে না। তবে পানি যেমন জীবন বাঁচায়, তেমনই পানি আবার হতে পারে বড় বিপদের কারণ, যদি পরিমাণে বেশি পান করা হয়।

সেদিক বিবেচনা করেই হয়তো জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১১ নম্বর থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য মাসে ২০০ টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করা হয়েছে। তবে যেসব কর্মচারী তাদের প্রতিষ্ঠান থেকে টিফিন বিনামূল্যে পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই ভাতা প্রযোজ্য হয় না। দৈনিক হিসাবে এই ভাতার পরিমাণ ৬ টাকা ৬৭ পয়সা!

গাণিতিক হিসাবে একটু বেশি হয়ে যায়। তবে টিফিন উপাহার অর্থে যা বুঝায়, সেই দিক থেকে তা সম্মানজনকই। কারণ এক গ্লাস পানির বাজারমূল্য এ রকমই বটে! ফলে দেরিতে হলেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর পরিকল্পনাককারীদের প্রতি, টিফিনের মতো স্বাস্থ্যসম্মত একটি বিষয়ে এত সূক্ষ্ণাতিসূক্ষ্ণ হিসাব করে ১১ নম্বর থেকে ২০ নম্বর স্কেলের কর্মচারীদের উপহার দেওয়ার জন্য।

জুলাই-আগস্ট বিপ্লব-পরবর্তী সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে সংস্কার। দেশের সব ক্ষেত্রেই সংস্কার চায় মানুষ। যুবক থেকে বৃদ্ধ— সবাই বাংলাদেশকে নতুন করে সাজাতে চাইছে। অবকাঠামোগত রাজনৈতিক ও প্রশাসনিক ইত্যাদি বিষয়ে সংস্কার হলেও দেশের টেকসই উন্নয়নের জন্য দরকার মানসিক সংস্কার।

আমরা অনেক সময় নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকি, কিন্তু নিজের দায়িত্বের ব্যাপারে উদাসীন। সংস্কারের মাধ্যমে দায়িত্ববান নাগরিকরা সেবাগ্রহীতাদের প্রতি উদাসীনতার ফলে পরবর্তী পে-স্কেলে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য আবারও যদি ২০০ টাকা টিফিন ভাতা বরাদ্দ থাকে, সেটা হবে চরম মানসিক সংস্কারহীনতার বহিঃপ্রকাশ।

বর্তমান সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহবান থাকবে— আহার্য একটি বিষয়ে সম্মানজনক বরাদ্দ দিয়ে সম্মানিত করবেন। তা না হলে অসম্মানের দায়টা না নেওয়াই শ্রেয় মনে করি।

লেখক: শিক্ষক ও কলাম লেখক

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

সরকারের সামনে চ্যালেঞ্জ, উত্তরণে প্রয়োজন অর্থনীতি-রাজনীতির সমন্বিত কৌশল

একটি নবনির্বাচিত বা নতুন গঠিত সরকারের সামনে রাষ্ট্র পরিচালনার নানাবিধ সংকট ও চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। তবে বর্তমান প্রেক্ষাপটে নতুন সরকারের পথচলা নিছক রুটিন রাষ্ট্র পরিচালনার বিষয় নয়; বরং এটি একই সঙ্গে রাজনৈতিক সমীকরণ সামলানো, গণআকাঙ্ক্ষা রক্ষা ও অর্থনৈতিক কাঠামোর ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থানের এক কঠিন পর

১৬ দিন আগে

সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার লক্ষণ এখনো দৃশ্যমান নয়

এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা স্পষ্ট করা দরকার— আমি রাজনৈতিক প্রতিবাদ বা আন্দোলনকে অন্যায় বলছি না। আমার মূল যুক্তিটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে— রাজপথকে যদি প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাখা হয়, তাহলে সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন হয়ে পড়ে।

১৯ দিন আগে

খাদ্য নিরাপত্তা— নতুন নেতৃত্বে নতুন প্রত্যাশা

মানুষের জীবনে কিছু প্রয়োজন আছে, যেগুলো নিয়ে কোনো আপস চলে না। খাদ্য তার প্রথম সারিতে। সকালে শ্রমজীবী মানুষের নাশতার রুটি, দুপুরে পরিবারের ভাতের হাঁড়ি, কৃষকের গোলায় ধান কিংবা দুর্যোগে অসহায় মানুষের হাতে পৌঁছে যাওয়া খাদ্যসহায়তা—সবকিছুর পেছনেই রয়েছে একটি বিশাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনার কেন

২১ দিন আগে

পিংক বাস: একটি রঙ, একটি পরিবর্তন ও অনেক প্রশ্ন

বাংলাদেশের গণপরিবহনে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। ঢাকার রাস্তায় যখন নারী চালক, নারী সহকারী আর নারী যাত্রীদের নিয়ে বাস চলছে, তখন সেটা দেখতে ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার ভেতরেই কিছু অস্বস্তিকর প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো শুধু বাসের রং নিয়ে নয়, বরং আ

২২ দিন আগে
Advertisement