গত এপ্রিলের তীব্র তাপপ্রবাহের পর মে মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয় দেশ। গত সপ্তাহ থেকে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়। এটা প্রাক-মৌসুমি বায়ুর সময় বলে জানিয়েছেন আবহাওয়াবিদদরা। এ সময়টায় বৃষ্টি হবে আবার গরমও পড়বে বলে জানান তারা।
এদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে অসঙ্গতি বা ভুল থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েও পিএসসি সিদ্ধান্ত নিয়েছে। ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার একাধিক কর্মকর্তা।
পলক বলেন, আজ থেকে ৫০ বছর আগে বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে, বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী-পুরুষের সমতা না থাকলে, শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয়। সেই দর্শন অনুযায়ী গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে নারীদের অন্তর্ভূক্ত করার সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। এর ফলে আ
নির্বাচন সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ ২১ দিনের জন্য নির্বাচন স্থগিত করে গত ৬ মে আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নায়েব আলী জোয়াদ্দার।
বাংলাদেশ ব্যাংকে এক মাসের বেশি সময় ধরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না-এর প্রতিবাদে আজ বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলন বর্জন করেছে সাংবাদিকেরা।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি মোটাদাগে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। প্রস্তুতি তাদেরকে নিয়েই করছে, যাদের যাওয়ার কথা বিশ্বকাপের বড় মঞ্চে। টাইগারদের সহকারী কোচ নিক পোথাস তৃতীয় ম্যাচের আগে জানিয়েছিলেন, এই দল আগে সিরিজ নিশ্চিত করতে চায়, এরপরেই হবে পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষার সেই দলটাও চলে এসেছে। সির
চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে ৷ ধর্মমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত থেকে হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জিতে নিয়েছেন নাজমুল শান্তরা। ঢাকা পর্বে ১০ ও ১২ মে পরের দুই ম্যাচ মাঠে গড়াবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। বুধবার (৮ মে) ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
একুশে পদক পাওয়া সাংবাদিক জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এ পদে নিয়োগ পেয়েছেন তিনি। মঙ্গলবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ।
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। পরে বিএসএফ দুই মরদেহ ভারতে নিয়ে গেছে। নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, তারকাটার বেড়া কেটে তারা ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়েছিলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হেরে ফাইনালে উঠতে পারল না পিএসজি। চলতি মৌসুম শেষেই কিলিয়ান এমবাপ্পে প্যারিসের ক্লাবকে বিদায় জানাবেন। সে হিসেবে এটাই ঘরের মাঠে তার চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ দিনে এমবাপ্পেও করে দেখাতে পারলেন না বিশেষ কিছু।
থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত রোগ। এসব রোগী ছোট বয়স থেকেই রক্তস্বল্পতায় ভোগে। এদের বৈশিষ্ট্য হচ্ছে- তারা যেহেতু তাদের শরীরে নির্দিষ্ট পরিমাণ রক্ত তৈরি করতে পারে না, তাই অন্যের রক্ত ট্রান্সফিউশন নিয়ে তাদের জীবন চালাতে হয়। বাবা ও মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে, তাদের সন্তানদের মধ্যে কেউ কে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রমের উদ্বোধন করবেন আজ। বেলা ১১টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
শেরপুরে জানাজা থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় দুই নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাতে জেলার নকলা উপজেরাল গড়ে পাইস্কা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।