সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। বুধবার (৮ মে) ভোরে বগুড়া ও নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট অরবিন্দ কুমার জানান, বুধবার ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া ব্রহ্ম কাপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অরবিন্দ কুমার আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
৮ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
৯ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
১০ ঘণ্টা আগে