প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামীকাল বৃহস্পতিবার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে জানা গেছে। এদিন দুপুরে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিশেষ কমিশন সভা অনুষ্ঠিত হবে। এতে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বুধবার (৮ মে) দুপুরে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল বিশেষ কমিশন সভা রয়েছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকেলে ফল প্রকাশ করা হতে পারে।
পিএসসির এ সদস্য আরও বলেন, যদি কোনো কারণে আগামীকাল ফল প্রকাশ না হয়। সেক্ষেত্রে আগামী রোববার (১২ মে) ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।
এদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে অসঙ্গতি বা ভুল থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েও পিএসসি সিদ্ধান্ত নিয়েছে। ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার একাধিক কর্মকর্তা।
গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৪৬তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
৮ ঘণ্টা আগে
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি
৯ ঘণ্টা আগে
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত
১০ ঘণ্টা আগে