ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথি সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
দেশের ৩ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ২৬ মে। শিক্ষা বোর্ড বলছে, ক্লাস শুরু হবে জুলাইয়ের শেষ দিকে। সারা দেশে একাদশ শ্রেণিতে আসন ২৪ লাখ। যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। তাই ভর্তিতে কোনো সংকট হওয়ার কথা না। এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।
চলতি বছরের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েও বিষাদের ছায়া নেমেছে শেরপুরের শিক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজের বাড়িতে। কারণ যাকে নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠার কথা ছিল বাড়ির সবার, সেই তানাজই যে আজ বেঁচে নেই।
চলতি বছর হজ পালনের উদ্দেশে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ জন হজযাত্রী। রোববার হজ অফিসের দেওয়া তথ্য অনুসারে, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৩৭ জন সৌদি আরবে গিয়েছেন।
রানওয়ের নিচে বৈদ্যুতিক ক্রটি দেখা দেওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে রোববার সন্ধ্যার পর থেকে কোনো উড়োজাহাজ ওঠানামা করেনি। এ সময় অন্তত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়ায় আজ সোমবার (১৩ মে) ভিড়তে যাচ্ছে ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। রোববার (১২ মে) জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এ তথ্য জানান।
নখের সমান কাচকি থেকে বিশাল বিশাল সামুদ্রিক মাছ আমাদের ভোজনবিলাসের উপাদন হয়। কিন্তু সবচেয়ে বড় মাছ কোনটি, সেটা কি জানেন?
মাকড়শার জাল আঠালো, পোকামাকড় আটকে যায়৷ তাই মাকড়শার জাল ব্যবহার করলে বাসা মজবুত হয়।
সিজান জেলার পাঁচবিবি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার পলাতক আসামি।
বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে এ কে উচ্চ বিদ্যালয়। বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রম কার্যক্রম, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
এই সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছে বাংলাদেশ। সিরিজের আগে শান্ত জানিয়েছিলেন, নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে এই সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তাই সিরিজ হার গুরুত্বপূর্ণ নয়।
২০২১ সালের ১৯ ডিসেম্বর দুদক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছিল। এরপর দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৬ জন, যা মোট মৃত্যুর ১৪ দশমিক ১৩ শতাংশ। এ সময়ে সাতটি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত, ৬৮ জন আহত হয়েছেন (একটি লঞ্চে আগুন ধরলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৬০ জন আহত হয়েছেন)। ৩৮টি রেল দুর্ঘটনায় ৪৫ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।
মা নুরুন্নাহার বেগম ও মেয়ে নাসরিন আক্তার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। মা কারিগরি বিভাগ থেকে ও মেয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।