প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর এ কে উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৮৫ জন। পাসে হার ৯৮.৬৫ শতাংশ। এর মধ্যে ৪৯৬ জন জিপিএ-৫ পেয়েছে।
রোববার দুপুরে ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে এ কে উচ্চ বিদ্যালয়। বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রম কার্যক্রম, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার ভালো ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছে বলে স্কুল কর্তৃপক্ষ মনে করে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাউদ্দিন বলেন, দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান এ কে স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় পূর্বের মতো ধারাবাহিক সাফল্য অর্জন করায় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এবারের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে বিজ্ঞান বিভাগে ৮৫৯ জন অংশ নেয়। এরমধ্যে ৮৫৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫৮ জন।
মানবিক বিভাগে ৬৫ জন অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
বাণিজ্য বিভাগ থেকে ৪৬১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।

দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১১ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।
১৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১৪ ঘণ্টা আগে