বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর খণ্ডিত লাশ গুম করার কাজে ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি জব্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। এ ঘটনায় জোবায়ের নামে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়েছে।
প্রতারণার অভিযোগের মামলায় খালাস পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও নতুন শিক্ষাক্রম সেই পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে।
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় সিলিস্তি রহমান নামে এক নারীর নাম সামনে এসেছে। এমপিকে হত্যার জন্য কলকাতার নিউটাউনে অভিজাত ‘সঞ্জীবা গার্ডেন্সে’ যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়, সেখানে অবস্থান করেছিলেন ওই নারী। হত্যা মিশন ঘটিয়ে মূল ঘাতক আমানউল্লাহ আমানের সঙ্গে তিনি
নেইমার জুনিয়র প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার হয়েছে হাসপাতালের বেডে। এবারের কোপা আমেরিকায় নেইমার থাকছেন না সেটা নিশ্চিত ছিল আগেই। তবুও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবে এটাই খুব স্বাভাবিক।
কমপক্ষে এক মাস আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে (আনার) খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত তিনজন ঘটনার ১৩ দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। তারও আগে যান দুজন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়।
চিকিৎসা করাতে ভারতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজিম আনার। নিখোঁজ হওয়ার আট দিন পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনসের একটি আধুনিক ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ ঘটনায় তদন্তে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যা ঘিরে রহস্য আরো জমাট বাঁধছে।
৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়ে ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দিয়েছেন। এ চার কর্মকর্তা হলেন মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। তাঁরা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলে
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের জামিন আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তিতে, ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছেন আগ্রহী শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা। কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে তিন গুণ কম আবেদন পড়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ ও আবহাওয়াসংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘রেমাল’।
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৮৭ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ড. ইউনূস। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা। আদালত শুনানি শেষে ইউনূসসহ চারজন
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাচে সেদিন মুখোমুখি হয়েছিল দুই দল। তবে তিন ম্যাচের সিরিজের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই। দুই দলের মধ্যেকার সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর আজ বৃৃহস্পতিবার রাত ৯ টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ২৪২ হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
ঢাকাগামী তুরাগ এক্সপ্রেসের একটি বগি ধীরাশ্রম স্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ঢাকা রেলরুটের একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টটায় ধীরাশ্রম রেল স্টেশনে এই ঘটনা ঘটে।