প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ ও আবহাওয়াসংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘রেমাল’।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে দু-একটি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও আছে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল বুধবার বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বুধবার (২২মে) সন্ধ্যায় বলেন, লঘুচাপটি আজ সকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কতটুকু—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আছে। তবে এখনো তা নিশ্চিত করে বলা যায় না।
এর আগে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের (ইসিএমডব্লিউএফ) এক ঘোষণায় বলা হয়েছিল, ‘আজ (বুধবার) বা আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ২৬ থেকে ২৭ মে আঘাত হানতে পারে।’
তবে ঘোষণায় এ কথাও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রকৃতি সব সময় ঠিক থাকে না। এর গতিপথ ও গতি পরিবর্তিত হতে পারে।
এবার যদি ঘূর্ণিঝড় হয়, তবে এর নাম হবে রেমাল। ওমানের দেওয়া এই নামের অর্থ বালু।

২০ বছর বয়সী এক তরুণীর করা মামলায় বুধবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ রায় দেন। এ রায়কে বিশ্লেষকরা ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। তারা বলছেন, একই ধরনের আরও হাজারও মামলার জন্য এ রায় নজির হয়ে থাকবে।
১ দিন আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে।
১ দিন আগে
ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
১ দিন আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে। নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
১ দিন আগে