ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাচে সেদিন মুখোমুখি হয়েছিল দুই দল। তবে তিন ম্যাচের সিরিজের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই। দুই দলের মধ্যেকার সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর আজ বৃৃহস্পতিবার রাত ৯ টায় সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।
এ সিরিজ দিয়েই মূলত বিশ্ব আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে উঠার আগে হেরে বসে তারা।
ম্যাচ হারের পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’
তবে শান্তর এমন মনোভাবের কারণে দেশ থেকে সমালোচনাও হয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ হারা নিয়ে বুধবার মিরপুরে দুর্জয় বলেন, ‘ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়।’
জাতীয় দল অজুহাতের জায়গা না বলে দাবি সাবেক অধিনায়ক দুর্জয়ের, ‘জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতিই হোক পারফরম করতে হবে।'
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের তারকা হারমীত বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয়নি বাংলাদেশ। টিম টাইগার্সদের পরাজয়ের পেছনে এটিকেই বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ভারত থেকে যাওয়া এই তারকা।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
১০ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
১১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
১১ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে