এ ছাড়াও ৯ জন কন্যাসহ ১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩২ জন কন্যাসহ ৪৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১ জন কন্যা। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে।
নীলফামারী জেলার সৈয়দপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল চিপস। প্রশাসনের নজরদারি ও সচেতনতা না থাকায় এসব চিপস যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।জেলার ১০/১২ স্পটে প্রায় প্রকাশ্যেই তৈরি হচ্ছে শিশুদের লোভনীয় রঙিন চিপস।
গত বছরের ১৫ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরী মণিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন এবং মামলাটি ঢাকার বিশেষ জজ-১০-এ বদলির নির্দেশ দেন। এর আগে গত বছরের ৪ অক্টোবর আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের পরীক্ষার শিডিউল এলোমেলো হয়েছিল। আমরা তা বেশ কাটিয়ে উঠেছি। আগামী বছর পরীক্ষা এগিয়ে আনা হবে। যথাসম্ভব শুষ্ক মৌসুমে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।
প্রথমবারের মতো দেশে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি বা এসএমএ রোগীদের নিয়ে ক্নিনিক আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা থেকে দিনব্যাপাী এই ‘মাল্টিডিসিপ্লিনারি এসএমএ ক্নিনিক’ অনুষ্ঠিত হবে। এতে এসএমএ চিকিৎসার সাথে জড়িত দেশের স্বনামধন্য চিকিৎসক, থেরাপিস্ট, পুষ্টিবিদসহ বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্
ভারত ১১ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপাজয়ের আক্ষেপ ঘুচিয়েছে। এদিকে চ্যাম্পিয়ন হয়ে অবসর নেওয়ার মতো আর কি হতে পারে ? আর তাও যদি হয় দলকে নেতৃত্ব দিয়ে শিরোপাখরা কাটানোর মতো কিছু, তাহলে তো কথাই নেই। বার্বাডোজের কেনসিংটন ওভালে পরশু রোহিত শর্মার নেতৃত্বে ভারত শিরোপা লাভ করে।
বিশ্বকাপ জিতেছে ভারত। ক্রিকেটারদের সঙ্গে উদযাপনের অপেক্ষায় দেশটির সমর্থকরা। তবে, সহসাই তাদের সে ইচ্ছে পূরণ হচ্ছে না। কারণ টিম হোটেল থেকেই বেরোতে পারছেন না কোহলিরা। যার ফলে নির্ধারিত সময়ে তাদের দেশে ফেরা হচ্ছে না। কি এমন হলো, যার কারণে দেশে ফিরতে বিলম্ব হচ্ছে বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের।
'বৈষম্যমূলক' পেনশন ব্যবস্থার আওতা থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার দাবিতে শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সোমবার (১ জুলাই) থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফে
ড. ইউসুফ আব্দুল্লাহ গত ৩১ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন খ্যাতিমান শিক্ষক। বিশ্বে মার্কেটিং শিক্ষার জনক প্রফেসর ফিলিপ কটলার এর সাথে গত চারবছর ধরে নিয়মিত কাজ করে আসছেন।
সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪০টি বানান ভুল ও অসংগতি লক্ষ্য করা গেছে।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসতে হবে।
সুনামগঞ্জে রাতভর বৃষ্টি ও উজানের ঢলে এ অঞ্চলে আবারও বাড়ছে নদীর পানি। ইতোমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। প্রথম দফার বন্যার ক্ষত শুকানোর আগেই ফের বন্যার কবলে পড়ছেন সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দারা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও আজ সোমবার থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার অধিদপ্তরের আগামী ৪৮ ঘণ্টার এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন। তিনি বলেছেন, এ দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না। সোমবার (১ জুলাই) সকালে গুলশানের হলি আর্টিজানে হামলার ৮ বছর পূর্তিতে দীপ্ত শপথ ভাস্কর্যে
আল্টিমেটাম (৩০ জুন) শেষ হওয়ার পর আজ সোমবার থেকে সর্বাত্মক আন্দোলনে নামছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৩০ জুন) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ ঘোষণা দেয়া হয়।